সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইহুদি বসতি নির্মাণের দাবিতে গাজা সীমান্তে ইসরায়েলের উগ্রপন্থীদের মিছিল
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২ মার্চ, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইহুদি বসতি নির্মাণের দাবিতে গাজা সীমান্তে ইসরায়েলের উগ্রপন্থীদের মিছিল

নিউজ ডেস্ক: ইসরায়েলি উগ্র ডানপন্থীদের একটি দল গাজা উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের দাবিতে গাজা সীমান্তে মিছিল করে এর অভ্যন্তরে ঢুকে পড়েছে। অবরুদ্ধ এই ছিটমহলে ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।

কয়েক ডজন উগ্র ডানপন্থী বসতি স্থাপনকারীদের একটি দল ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গাজা সীমান্তের কাছে ইসরায়েলের সিদেরত শহরে জড়ো হয়েছিল। তারা একটি গাড়িবহরে করে গাজা ও ইসরায়েলের মধ্যে ইরেজ সীমান্ত ক্রসিং এর কাছে পৌঁছে যায়।

তারা গাজা উপত্যকায় অবৈধ বসতি পুনর্নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার একটি ইসরায়েলি সেনা চেকপয়েন্ট ভেঙে গাজায় প্রবেশ করে। ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) হস্তক্ষেপের আগে অনেকেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কিছু অংশে ঢুকে পড়ে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরেজ ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে। চরমপন্থীরা আইডিএফের একটি চেকপয়েন্ট সহিংসভাবে ভেঙে ফেলে।

ডানপন্থী এই দলটির সদস্যদের কাছে ছিল কমলা রঙের ফিতা। এটি ইসরায়েলের চরম ডানপন্থী ‘রিটার্ন’ আন্দোলনের সঙ্গে যুক্ত একটি রঙ। এই আন্দোলনের লক্ষ্য গাজার অবৈধ গুশ কাতিফ বসতি পুনরুদ্ধার করা। ২০০৫ সালে অবরুদ্ধ এই ছিটমহল থেকে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রত্যাহার করে নিয়েছিল ইসরায়েল।

এদিকে রিটার্ন আন্দোলনের একজন সদস্য মেচি ফেন্দেল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, ৫০০ ইহুদি পরিবার গাজা পুনরুদ্ধার করতে স্বেচ্ছায় এসেছে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা বলেছে, ইসরায়েল তখনই নিরাপদ থাকবে, যখন গাজার ভেতরে ইহুদি বসতি প্রতিষ্ঠিত হবে।

ফেন্দেল আরও বলেছেন, গাজায় ইহুদি বসতি পুনর্নির্মাণ না হলে এই অঞ্চলটি আবার হামাসের ঘাঁটিতে পরিণত হবে। তিনি জানিয়েছেন, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হলেই যত তাড়াতাড়ি সম্ভব ইহুদি বসতি পুনর্নির্মাণ করতে হবে। কারণ এটি তাদের ভূমি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার