সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইতিহাসের সবচেয়ে বড় দাবানল: জ্বলছে যুক্তরাষ্ট্রের টেক্সাস
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২ মার্চ, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইতিহাসের সবচেয়ে বড় দাবানল: জ্বলছে যুক্তরাষ্ট্রের টেক্সাস

নিউজ ডেস্ক:  ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। উত্তর টেক্সাসের এক হাজার ৭০০ বর্গ মাইল বা চার হাজার ৪০০ বর্গ কিলোমিটার বনভূমিজুড়ে এই দাবানল জ্বলছে। টেক্সাসের ইতিহাসে সবচেয়ে বড় এই দাবানল এখন পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে। এই দাবানলে এরই মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এরই মধ্যে আগুনে ৫০০টি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দাবানল শেষ হয়েছে। কিন্তু সেখানকার মাটিতে ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। পুরো এলাকা এখন ধূসর আকাশের মরুভূমিতে পরিণত হয়েছে।

টেক্সাস এঅ্যান্ডএম ফরেস্ট সার্ভিস জানায়, বৃহস্পতিবার নাগাদ দাবানল তিন শতাংশ নিয়ন্ত্রণে ছিল। শুক্রবার সেটা ১৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে তারপরও ওই দাবানল বিপজ্জনক ও অনিয়ন্ত্রিত রয়ে গেছে। টেক্সাস, ওকলাহোমা, কানসাস ও নিউ মেক্সিকোর কিছু অংশে আরও বেশি দাবানলের উচ্চ ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে সামনের কয়েকটি দিনে আবহাওয়ার অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাস কর্তৃপক্ষ আক্রান্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে, তারপরও এ দাবানলে এ পর্যন্ত দুই নারীর প্রাণহানির খবর পাওয়া গেছে। তারা হলেন, সিন্ডি ওয়েন ও জয়েস ব্ল্যাঙ্কেনশিপ। সিন্ডি ওয়েনকে গাড়ির ভেতর থেকে এবং জয়েস ব্ল্যাঙ্কেনশিপের নামের এই সাবেক শিক্ষককে তার বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ আগুন লাগার কোনো কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রবল বাতাস, শুকনো ঘাস ও অসময়ে উষ্ণ আবহাওয়ার কারণে দাবানলের সূত্রপাত হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার