সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজায় বিমান থেকে খাবারের বান্ডিল ফেলছে যুক্তরাষ্ট্র
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৩ মার্চ, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় বিমান থেকে খাবারের বান্ডিল ফেলছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: গাজায় মানবিক ত্রাণ সহায়তার অংশ হিসেবে বিমান থেকে খাবারের বান্ডিল ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার ইউএস সি-১৩০ বিমান থেকে খাবার ফেলা হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সেনাদের সঙ্গে ত্রাণ সহায়তায় যুক্ত ছিল জর্ডান। খবর বিবিসি ও সিএনএনের।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন এয়ার ফোর্স এবং রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্সের সম্মিলিত অভিযানে ইউএস সি-১৩০ বিমান থেকে গাজা উপকূলে প্রস্তুতকৃত খাবার প্যাকেট ফেলা হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, তিনটি বিমান থেকে মোট ৬৬ বান্ডিল খাবার ফেলা হয়েছে। এসব বান্ডিলে মোট ৩৮,০০০ খাবার প্যাকেট ছিল। প্রস্তুত করা এসব খাবারের প্যাকেটে অবশ্য পানি বা চিকিৎসা সামগ্রী ছিল না।

ফিলিস্তিনের গাজায় গত শুক্রবার ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষের ভিড়ে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ঘটনাস্থলে ১১৪ জনের মতো প্রাণ হারায় এবং আহত হয়েছে ৭৬০ জনের বেশি ফিলিস্তিনি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা ও শোক জানানোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিমান থেকে খাদ্যসামগ্রী দেওয়ার।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা ছিটমহলে আরও ত্রাণ সহায়তা পৌঁছাতে জোর দিয়েছেন।

শুক্রবার ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন জানান, যুক্তরাষ্ট্র গাজায় একটি যুদ্ধবিরতির জন্য কাজ করছে, যাতে আরও ত্রাণ সহায়তার সুযোগ তৈরি হয়।

বাইডেন বলেন, আমরা জোর দিচ্ছি যাতে ইসরায়েল আরও বেশি ত্রাণের ট্রাক আরও সহজে গাজায় প্রবেশ করতে দেয়। কেননা, গাজায় নিরীহ মানুষের জীবন শেষসীমানায় ঝুলছে, শিশুদের জীবন চূড়ান্ত সীমারেখায় রয়েছে।

এর আগে জর্ডান, আরব আমিরাত ও ফ্রান্স গাজায় বিমান থেকে খাবার সহায়তা দিয়েছে। তবে শনিবারের অভিযান ছিল যুক্তরাষ্ট্রের জন্য প্রথম।

গাজায় গত ৭ অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে গত পাঁচ মাসে নিহত ছাড়িয়েছে ৩০ হাজার, এছাড়া আহত হয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ।

উপর্যুপরি বোমা হামলায় ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে গাজার ৯০ ভাগের বেশি মানুষ। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য-পানীয় ও ওষুধের অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানে। জাতিসংঘও সতর্ক করে বলেছে, লাখ লাখ গাজাবাসী দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার