সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
৪ হাজার বন্দি পালিয়ে গেছে হাইতির জেল ভেঙে
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৪ মার্চ, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৪ হাজার বন্দি পালিয়ে গেছে হাইতির জেল ভেঙে

নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান দেশ হাইতির জেল ভেঙে একসঙ্গে পালিয়েছে ৪ হাজার বন্দি। দেশটির একটি সশস্ত্র গ্যাং রাজধানী পোর্ট-অব প্রিন্সের প্রধান কারাগারে হামলা চালিয়ে এসব দাগী বন্দিকে মুক্তি দেয়। গত দুইদিনে  এ ঘটনা ঘটেছে। কারাগারে হামলার ঘটনায় সংঘর্ষ ও গোলাগুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

আমেরিকার দরিদ্রতম দেশ হাইতিতে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতার মাত্রা চরমে পৌঁছেছে। দেশটিতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সংঘাত চালিয়ে যাচ্ছে একটি সশস্ত্র গ্যাং। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গ্যাংটি লড়াই চালিয়ে যাচ্ছে এবং রাজধানী পোর্ট-অব প্রিন্সের অন্তত ২০ শতাংশের নিয়ন্ত্রণ রয়েছে ওই গ্যাংয়ের হাতে।

সর্বশেষ সহিংসতার ঘটনা শুরু হয় গত বৃহস্পতিবার। এদিন হাইতির প্রধানমন্ত্রী হেনরি কেনিয়ার নাইরোবিতে একটি সম্মেলনে যোগ দিতে গেলে সুযোগ পায় গ্যাংটি।

স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, রাজধানীর কারাগার ভেঙে প্রায় ৪ হাজার পুরুষ বন্দি পালিয়ে গেছে। বন্দিদের মধ্যে ২০২১ সালে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার সঙ্গে জড়িত গ্যাং সদস্যরা রয়েছে।

২০২১ সালে প্রেসিডেন্ট মোয়েস হত্যাকাণ্ডের পর থেকেই মূলত সহিংসতা বেশি মাত্রা পেয়েছে। গত জানুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে,  ২০২৩ সালে হাইতিতেগ্যাং সহিংসতার শিকার হয়ে ৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অপহরণ ও হামলার শিকার হয়েছে দ্বিগুণেরও বেশি।

এদিকে প্রেসিডেন্ট মোয়েস হত্যাকাণ্ডের পর তার পরিবর্তে এখন পর্যন্ত দেশটিতে নতুন কোনো প্রেসিডেন্ট ক্ষমতাসীন হননি এবং ২০১৬ সালের পর থেকে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটি চুক্তির আওতায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এবং অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরির ৭ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করার কথা ছিল, কিন্তু কোনোটিই ঘটেনি।

প্রধানমন্ত্রী হেনরি কেনিয়া সফরে যাওয়ার পরই  রাজধানী পোর্ট-অব প্রিন্সে অস্থিরতা বেড়েছে এবং গ্যাং লিডার জিমি চেরিজিয়ার (ডাকনাম বারবিকিউ) প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য সমন্বিত হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

সাবেক পুলিশ কর্মকর্তা জিমি চেরিজিয়ার বলেন, আমরা সবাই, রাজধানীর সশস্ত্র দল এবং প্রাদেশিক শহরের সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়েছি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার