রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পশ্চিম তীরে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষী আহত
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ছুরিকাঘাতে  দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষী আহত

নিউজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে একটি চেকপয়েন্টে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীকে ফিলিস্তিনি এক কিশোর ছুরিকাঘাতে আহত করেছে। ১৩ মার্চ, বুধবার ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোর সাইকেল চালিয়ে এসে নিরাপত্তা রক্ষীদের ওপর এই হামলা করেছে।

ইসরায়েলি পুলিশ বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘জেরুজালেমের দক্ষিণে টানেল চেকপয়েন্টে বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ১৫ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি ওই কিশোর সাইকেল চালিয়ে ক্রসিংয়ের সামনে আসলে নিরাপত্তা বাহিনী তাকে তল্লাশি করার চেষ্টা করে। সে সময় সে একটি ছুরি বের করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের ছুরিকাঘাত করতে শুরু করে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সেখানে উপস্থিত এক সশস্ত্র বেসামরিক প্রহরী তাকে প্রতিহত করার চেষ্টা করে। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) সেই কিশোরকে নিষ্ক্রিয় করতে গুলি চালায়। পরে গুলিতে হামলাকারী মারা যায়।বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ছুরিকাঘাতে একজন নারী সৈনিক এবং একজন বেসামরিক সশস্ত্র প্রহরী আহত হয়েছে। তারা হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছে।এদিকে ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গুলিতে আহত ফিলিস্তিনি কিশোরকে রক্তক্ষরণে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী চেকপয়েন্টে ফেলে রেখেছিল। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সীমান্ত পুলিশের গুলিতে ১২ বছর বয়সী ফিলিস্তিনি এক বালক নিহত হওয়ার একদিন পর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ১২ বছর বয়সী রামি হামদান আল-হালহুলি শুয়াফাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় নিহত হয়। ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে। উল্লেখ্য, ১১ মার্চ, সোমবার ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হয়। এরপর থেকে পূর্ব জেরুজালেমের পুরাতন শহরে শত শত অতিরিক্ত ইসরায়েলি পুলিশ অভিযান চালাচ্ছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার