রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই , বাইডেন-ট্রাম্প
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই , বাইডেন-ট্রাম্প

নিউজ ডেস্ক:২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের দ্বৈরথ দেখার সুযোগ হয়েছিল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর। ২০২৪ সালেরও নির্বাচনেও তার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।

অর্থাৎ, চলতি বছর নভেম্বরে যে নির্বাচন হবে— সেখানেও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেন। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রার্থী বাছাই ভোটের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই রাজনৈতিক দল। প্রতিটি ভোটেই অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিতে সক্ষম হয়েছেন বাইডেন-ট্রাম্প উভয়ই। ফলে নভেম্বরের নির্বাচনে চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা যে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে ঘটছে— তা একপ্রকার নিশ্চিত।মঙ্গলবার রিপাবলিকান ও ডেমোক্রেটিক— উভয় দলের নীতি নির্ধারকরা প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছেন বলে জানিয়েছে বিবিসি। উভয় দলই এ সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা দেবে আসছে গ্রীষ্মে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম বাইডেন-ট্রাম্পের আসন্ন এই দ্বৈরথকে বলছে ‘ইলেকশন রিম্যাচ’ এবং গত নির্বাচনে দুই প্রার্থীকে ঘিরে যেমন টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এবারও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে মনে করছেন অধিকাংশ মার্কিন রাজনীতি বিশ্লেষক। তাছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যে দলীয় প্রার্থী বাছাই ভোটে বাইডেন এবং ট্রাম্প যে ব্যবধানে প্রতিদ্বন্দ্বিদের পরাজিত করেছেন, তাতেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক ভাষণে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ডেমোক্রেটিক সমর্থকরা যে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন, তাতে তিনি সম্মানিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এসে পৌঁছেছে, যখন দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে ‘ট্রাম্প হুমকি’।তিনি আরও বলেন, ‘বিগত সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি ও মূল্যবোধ যে যে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কার মুখে পড়েছিল, সেই অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং সামনের দিকে অগ্রসর হচ্ছি।‘কিন্তু এই অগ্রযাত্রা এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে এবং আমি বিশ্বাস করি যে মার্কিন জনগণ এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা এই যাত্রাকে থামিয়ে দিতে পারে।’একই দিন রিপাবলিকান পার্টির এক জনসভায় ৭৭ বছর বয়সী ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, বর্তমান প্রেসিডেন্টের আমলে যুক্তরাষ্ট্র সংকটের ঘূর্ণাবর্তে পড়েছে এবং এই অবস্থা থেকে দেশ-জাতিকে উদ্ধারের জন্য প্রয়োজন কঠোরতর অভিবাসন আইন, সীমান্ত সিলগালা করে দেওয়া এবং রেকর্ড সংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো।পাশপাশি ট্রাম্প আরও বলেন, তিনি নির্বাচিত হলে দেশ থেকে অপরাধ নির্মূল করা, অভ্যন্তরীণ জ্বালানির উৎপাদন বাড়ানো , বিদেশি আমদানির ওপর কর বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ভূমিকা রাখবে তার প্রশাসন। তবে তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসন সর্বক্ষেত্রে ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি মেনে চলবেন।এদিকে, ‘বাইডেন না ট্রাম্প—কাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান মার্কিনীরা’— প্রশ্নটিকে সামনে রেখে সম্প্রতি বেশ কয়েকটি জরিপ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। সেসব জরিপে অংশ নেওয়াদের উল্লেখযোগ্য অংশ জানিয়েছেন, এই দু’জনের কাউকে নিয়েই তাদের তেমন আগ্রহ নেই, বরং নতুন মুখ দেখতে চান তারা।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার