রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
জিম্মি জাহাজে অবস্থানরত ৪ সোমালিয়ান জলদস্যুর ছবি প্রকাশ
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জিম্মি জাহাজে অবস্থানরত ৪ সোমালিয়ান জলদস্যুর ছবি প্রকাশ

নিউজ ডেস্ক: জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে অবস্থানরত ৪ সোমালীয় জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে জাহাজে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। যাদের সবার হাতেই ভারী অস্ত্র রয়েছে। তাদেরকে জাহাজের উপরের অংশে দেখা গেছে।

ক্সের ওই পোস্টে জানানো হয়, সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এমভি আবদুল্লাহ’র হাইজ্যাক হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট এলআরএমপি পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। যুদ্ধ জাহাজটি বৃহস্পতিবার জিম্মি জাহাজটিকে নজরদারি করতে শুরু করে। ওই দিন সকালে ভারতের যুদ্ধজাহাজটি সফলভাবে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে দেয়।পরে, হাইজ্যাক করা ক্রু সদস্যদের (বাংলাদেশি নাগরিক) নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধজাহাজটি সোমালিয়ার আঞ্চলিক জলসীমায় পৌঁছানো পর্যন্ত এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থানে থাকে।এদিকে জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিয়েছে দস্যুদের নতুন একটি দল। গতকাল বিকেলে আবার জাহাজটির অবস্থান পরিবর্তন করে তারা। বৃহস্পতিবার সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করেছিল জাহাজটি। এরপর জলদস্যুদের আগের দল জাহাজ থেকে নেমে যায়। আরও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের নতুন দল দায়িত্ব বুঝে নেয়। নোঙর তুলে তারাই জাহাজটির অবস্থান পরিবর্তন করে। এদের সঙ্গে দোভাষী হিসেবে আছে ইংরেজি জানা একজন।গতকাল পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণ হিসেবে কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করেনি। এ ব্যাপারে জাহাজের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করেনি তারা। ধারণা করা হচ্ছে, শিগগির প্রতিনিধির মাধ্যমে মুক্তিপণের প্রস্তাব পাঠাবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার