রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
প্রেসিডেন্ট নির্বাচিত না করলে যুক্তরাষ্ট্রে রক্তপাতের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচিত না করলে যুক্তরাষ্ট্রে রক্তপাতের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচিত করা না হলে রক্তপাতের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার ওহাইওতে এক নির্বাচনী র‌্যালিতে তিনি আগামী ৫ই নভেম্বরের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। এদিন তিনি হোয়াইট হাউজের প্রতিযোগিতাকে দেশের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ছাড়পত্র নিশ্চিত করার কয়েকদিন পরেই তিনি রক্তপাতের সতর্কতা দিলেন। তবে এর মধ্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেননি। যুক্তরাষ্ট্রের অটো শিল্পের ঝুঁকি নিয়ে মন্তব্যের মাঝখানে তিনি এই মন্তব্য করেন। ওহাইওর ভান্দালিয়ার র‌্যালিতে ট্রাম্প বলেন, ৫ই নভেম্বর আমি মনে করি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এদিন তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে ‘খারাপ’ প্রেসিডেন্ট আখ্যায়িত করে তার সমালোচনা করেন।মেক্সিকোতে গাড়ি তৈরির পরিকল্পনাকে চীনা পরিকল্পনা বলে এর সমালোচনা করেন। বলেন, তারপর ওই গাড়ি বিক্রি করা হবে মার্কিনিদের কাছেই। তার ভাষায়, আমি নির্বাচিত হলে এসব গাড়ি বিক্রি করতে পারবে না।আমি যদি নির্বাচিত না হই, তাহলে এটা হবে পুরো দেশের জন্য রক্তস্নান, দেশের জন্য রক্তস্নান। ন্যূনতম তা-ই ঘটবে। তারা এসব গাড়ি বিক্রি করতে পারবে না।ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা শিবির ২০২০ সালে ব্যালট বাক্সে রিপাবলিকান ট্রাম্পকে ‘পরাজিত’ বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ওই নির্বাচনের পর তিনি রাজনৈতিক সহিংসতার হুমকি দ্বিগুণ করেছেন। বিবৃতিতে বলা হয়, তিনি (২০২১ সালের মতো) আরও একটি ৬ই জানুয়ারি চান। কিন্তু নভেম্বরের নির্বাচনে মার্কিন জনগণ তাকে আরও একটি নির্বাচনী পরাজয় উপহার দিতে যাচ্ছেন। কারণ, মার্কিন জনগণ অব্যাহতভাবে উগ্রপন্থাকে প্রত্যাখ্যান করেন। ট্রাম্প সহিংসতায় আসক্ত। তিনি প্রতিশোধ নেয়ার নেশায় আছেন।এ মাসের শুরুতে ট্রাম্প এবং জো বাইডেন দু’জনেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন। দু’জনেই এ জন্য পর্যাপ্ত ডেলিগেট পেয়েছেন। ফলে ৫ই নভেম্বরে আবারও অন্যতম গণতান্ত্রিক লড়াই দেখতে যাচ্ছে বিশ্ববাসী। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসন বিষয় যে নীতি গ্রহণ করেছেন তাকে ট্রাম্প ‘হরর শো’ বলে আখ্যায়িত করে তা সংস্কারের প্রচারণা চালাচ্ছেন।উল্লেখ্য, অভিবাসন বিষয়ক বিল কংগ্রেসে আটকে দেয়ার ক্ষেত্রে রিপাবলিকানরা চাপ প্রয়োগ করে সফলও হয়েছে। শনিবারের র‌্যালিতে সীমান্ত নিরাপত্তার বিষয়টি আরও একবার তুলে ধরেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি ওইসব সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করেছেন, যারা ডেমোক্রেটদের ভোট দিয়েছে।ট্রাম্প বলেছেন, লাখ লাখ অভিবাসীকে কাজের অনুমতি দেয়ার মাধ্যমে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ভোটারদের পশ্চাৎ থেকে বার বার শুধু আঘাত করেছেন বাইডেন। এর ফলে তারা এবং হিস্প্যানিক মার্কিনিরা সবচেয়ে বেশি দুর্ভোগে ভুগছেন। দশকের পর দশক ধরে ওহাইও রাজ্যকে ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে দেখা হচ্ছে। তবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার সময় থেকেই তারা রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখাচ্ছে।ওদিকে ট্রাম্পের সময়ের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তিনি নির্বাচনে সুস্থ বিবেকে ট্রাম্পকে সমর্থন দেবেন না। এমনকি বাইডেনকেও ভোট দেবেন না। তার এমন মন্তব্যের একদিন পরই ট্রাম্প ওই বক্তব্য দিয়েছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার