শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত সংখ্যা বেড়ে ৬০
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত সংখ্যা বেড়ে ৬০

নিউজ ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬০ জনে। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪৭ জনকে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।রুশ তদন্ত সংস্থার সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্রোকাস সিটি হল কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার পর সেখান থেকে এ পর্যন্ত ৬০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন মোট ১৪৭ জন। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার মস্কোর ক্রাসনোগোরস্ক এলাকার ক্রোকাস সিটি হলে রুশ ব্যান্ড দল পিকনিকের কনসার্ট উপভোগ করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে অডিটোরিয়ামে কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। কাছাকাছি সময়ে ওই ভবনে বোমা বিস্ফোরণও হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বন্দুকধারীরা। তাদের কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।ক্রোকাস সিটি হলের মোট আসন সংখ্যা ৬ হাজার ২০০টি। হলটির সিসিটিভি একটি ফুটেজে দেখা গেছে, কনসার্ট শুরুর কিছুক্ষণ আগে লোকজন যখন অডিটোরিয়ামে নিজেদের আসনে বসছেন— সে সময় হঠাৎ গুলির শব্দ হলটি কেঁপে ওঠে এবং তারা ছোটাছুটি শুরু করেন।আর একটি ফুটেজে দেখা গেছে, চাপ চাপ রক্তের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন কয়েকজন মানুষ।এর আগে ২০০৪ সালে মস্কোর একটি স্কুলে শিক্ষার্থীসহ ১ হাজার মানুষকে জিম্মি করেছিল ইসলামপন্থী সন্ত্রাসীরা। শুক্রবারের হামলার আগ পর্যন্ত সেটি ছিল রাশিয়ায় ইসলামপন্থী সন্ত্রাসীদের সবচেয়ে বড় অপরারেশন।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রোকাস সিটি হলে হামলা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সকে বলেছেন রাশিয়ার কেন্দ্রীয় নিরপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সিস্টেমের প্রধান আলেক্সান্দার বোর্তনিকভ।ক্রোকাস সিটি হলে হামলার কয়েক ঘণ্টার পর তার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গোষ্ঠীটির মুখপাত্র আমাক এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে।’ বিবৃতি এ প্রসঙ্গে আর কিছু বলা হয়নি।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার