শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১২৫ কোটি টাকা
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১২৫ কোটি টাকা

নিউজ ডেস্ক: খুলনার রূপসায় বেসরকারি পাটকল সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। অগ্নিকাণ্ডে পাটকলটির ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকার পাটকলটিতে আগুন লাগে। সেখানে রপ্তনিযোগ্য পাটসূতাসহ অন্যান্য পাটজাত পণ্য উৎপাদন করা হতো। মিলের গোডাউনে দুয়েক দিনের মধ্যে বিদেশে রপ্তানির জন্য ৭৫০ টন পাটজাত পণ্য ও প্রায় ৩৫ হাজার টন কাঁচা পাট মজুদ করা ছিল। আগুনে এসব পাট ও পাটপণ্যে অধিকাংশই পুড়ে গেছে বা বিনষ্ট হয়েছে। এতে প্রায় ১২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সালাম জুট মিলের কর্মকর্তা শেখ হাফিজুর রহমান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ মিলে প্রায় ৪৫০ শ্রমিক কাজ করতেন। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনায় এখন মিলটির কর্মকর্তা-কর্মচারী সবাই বিপদের মধ্যে পড়ে গেছেন। সর্বশেষ কী অবস্থা দাঁড়ায় তা বলা মুশকিল।

জুট মিলের মালিক এম এম এ সালাম জানান, আগুনে প্রায় ৭৫০ টন রপ্তানি উপযোগী পাটজাত পণ্য, ৩৫ হাজার মণ কাঁচা পাটসহ মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে এ জুটমিলের ইন্স্যুরেন্স করা রয়েছে বলেও জানান তিনি।

মিল কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, মিলে প্রচুর পরিমাণে পাট মজুদ করা ছিল। এ ছাড়া বিদেশে রপ্তানির জন্যও প্রস্তুত ছিল বিপুল পরিমাণ পাটজাত পণ্য, যা দুয়েক দিনের মধ্যে শিপমেন্ট করার কথা ছিল। তার আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঈদের আগে এমন দুর্ঘটনা ঘটনায় তারা সবাই হতভম্ব হয়ে গেছেন। এখন বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুটমিলটির ৩ নম্বর গুদামেই আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই পরে বিভিন্ন গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে শুকনো পাট থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। এ কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হয়।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে খুলনার বয়রা, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে প্রথমে ১১টি ইউনিট এবং পরে আরও পাঁচটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ আগুন নেভাতে আরো সময় লাগবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।

জানা গেছে, ২০১৩ সালের দিকে সালাম জুটমিল নামের এ পাটকলটি চালু হয়। খুলনার অভিজাত হোটেল ক্যাসেল সালাম হোটেলের মালিক এম এ সালামের মালিকাধীন প্রতিষ্ঠান এ জুটমিলটি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার