শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত সরায়েলে হামলা করার জন্য
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত সরায়েলে হামলা করার জন্য

নিউজ ডেস্ক: সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে ইরানের পক্ষ থেকে যেকোনো সময় হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল, অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে তা নিয়ে ভাবছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র। তবে কি একই কায়দায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেবে ইরান?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইসরায়েলের কোনো দূতাবাসই আর নিরাপদ নয়। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানের মুখোমুখি অবস্থানকে বৈধ এবং আইনসম্মত অধিকার হিসেবে দেখেন। ইরানে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ইসরায়েলে আঘাত করতে সক্ষম ইরানের এমন ৯ রকম ক্ষেপণাস্ত্র আছে।

গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আইআরজিসির আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমির আল্লাহও এতে নিহত হন।

ইরানের কাছ থেকে হামলার হুমকি আসার পরই পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানায় ইসরায়েল এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে এবং প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে। এ ছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল।

এ ছাড়া ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইরানি দূতাবাসে হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরায়েল।

এদিকে ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দিবাগত রাতে ইরানপন্থি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো হয়। ইসরায়েল রোববার ভোরে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়। লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার