শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রাফাহতে হামলার তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল!
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাফাহতে হামলার তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল!

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেও রাফাহ হামলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহতে হামলার তারিখ নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্স ও আল জাজিরা।

 

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বর হামলা থেকে রক্ষা পেতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহতে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় যদি রাফাহতে হামলা চালানো হয়, তাহলে সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলের মিত্ররাও। কিন্তু সব কিছু উপেক্ষা করে গত প্রায় এক মাস ধরে রাফাহতে হামলা চালানোর হুমকি দিয়েই যাচ্ছেন নেতানিয়াহু।

তিনি সোমবার (৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে, আমাদের সব জিম্মিদের মুক্তি এবং হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করা। এর জন্য রাফাহ অভিযানটা প্রয়োজনীয়। সেখানে ঢুকে সেখানকার সন্ত্রাসী গ্রুপগুলোকে নির্মূল করতে হবে। এটা ঘটবেই এবং এর জন্য একটি তারিখ নির্ধারিত আছে। তবে সেই নির্ধারিত তারিখটি কবে তা প্রকাশ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সম্প্রতি ইসরায়েল গাজার বেশ কিছু জায়গা থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছে। এগুলোকে রাফাহ হামলার পূর্ব প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক কর্মকর্তা জানান, রাফাহর সাধারণ মানুষের জন্য ৪০ হাজার তাঁবু কেনা হয়েছে। রাফাহ হামলার সময় সেগুলোতে তাদের থাকার ব্যবস্থা করা হবে।

এদিকে রাফাহতে হামলার ইস্যুতে চরম বিরোধিতা করছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, রাফাহতে পূর্ণমাত্রার কোনো সামরিক আগ্রাসন চালানো হলে সেখানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তাও চরম সংকটে পড়বে।

এর মধ্যে নেতানিয়াহুর রাফাহ হামলার তারিখ ঘোষণা সম্পর্কে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদেরকে এ ব্যাপারে অবহিত করা হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, এ ব্যাপারে তাদের কোনো কিছু জানায়নি ইসরায়েল।

ছয় মাসের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ৩৪ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার মানুষ। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার