শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
প্যারিস অলিম্পিকের আগে শত শত অভিবাসীকে সরিয়ে নিচ্ছে পুলিশ
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্যারিস অলিম্পিকের আগে শত শত অভিবাসীকে সরিয়ে নিচ্ছে পুলিশ

নিউজ ডেস্ক: জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসের আগে শহরটিতে বসবাসরত অভিবাসীদের সরিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে শহরটির পুলিশ। অভিবাসীদের জনসাধারণের দৃষ্টি থেকে সরিয়ে নেওয়ার পদক্ষেপের অংশ হিসেবে শহরের অভিবাসী ক্যাম্পগুলো ফাঁকা করা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এতে করে উচ্ছেদকৃতরা আরো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

অলিম্পিক গেমস শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে বুধবার প্যারিসের পুলিশ শহরের দক্ষিণ উপকণ্ঠের ‘ভিট্রি-সুখ-সেইন’ এলাকার একটি বড় অভিবাসী ক্যাম্প উচ্ছেদ করে। একটি পরিত্যক্ত বাস কম্পানির কার্যালয়ের সামনে খালি জায়গায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পটিতে প্রায় ৪৫০ জন অভিবাসী ছিল। যাদের অধিকাংশই ছিলেন যুবক-যুবতী। তবে তাদের সঙ্গে কয়েকজন মা ও শিশু ছিল বলেও জানা গেছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, উচ্ছেদকৃত অধিকাংশ অভিবাসীর থাকার বৈধ অনুমোদন রয়েছে। তারা সামাজিক আবাসন প্রকল্পের আওতায় বাড়ি বরাদ্দের জন্য অপেক্ষা করছিল।

২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অলিম্পিক গেমসের আগে শহরটিকে ‘পরিষ্কার’ করার উদ্দেশে যাদের এখন বের করে দেওয়া হচ্ছে, দীর্ঘমেয়াদে তাদের আবাসন খুঁজে পেতে সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছে সংস্থাগুলো।

মানবিক সংগঠন ‘মেদিসি দু মোন্দ’-এর সদস্য পল আলুজি বলেন, ‘ফ্রান্সে স্কু ছিল সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প। অলিম্পিকের জন্য গত এক বছরে এর আকার প্রায় দ্বিগুণ হয়েছে।
নগর কর্তৃপক্ষ অলিম্পিক ভিলেজের পার্শ্ববর্তী এলাকা থেকে অভিবাসীদের সরিয়ে দেয়। অনেক গৃহহীন মানুষ এখানে আশ্রয় নেয়।’

কর্তৃপক্ষ জানিয়েছে, আরো কয়েক দিন ধরে উচ্ছেদ অভিযান চালু থাকবে।

প্রায় ৩০০ জনকে বুধবার জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়। আগের রাতে আরো ১৫০ জন অন্যত্র চলে যায়। উচ্ছেদকৃতদের অনেককে ফ্রান্সের অন্যান্য শহরে নেওয়ার জন্য বাসে তোলা হয়েছিল। কিছু গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই উচ্ছেদ অভিযান স্কুল থেকে উৎখাত করা স্কুলপড়ুয়া শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার