শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
শিক্ষার্থীদের ধরে রাখতে স্কুলে সুইমিংপুলের ব্যবস্থা
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ধরে রাখতে স্কুলে সুইমিংপুলের ব্যবস্থা

নিউজ ডেস্কঃ এবার অসহনীয় গরম ও তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের ধরে রাখতে শ্রেনীকক্ষে সুইমিংপুলের ব্যবস্থা করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানৌজ জেলার মাসাওনাপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়েরই একটি কক্ষ থেকে চেয়ার-টেবিল-ব্ল্যাকবোর্ড সরিয়ে সেটিকে ‘সুইমিংপুল’ করা হয়েছে।

এদিকে এনডিটিভির সাংবাদিক টিম সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখতে পান, প্রায় একফুট পানিতে থই থই করছে ওই শ্রেনীকক্ষের মেঝে। সেই পানিতে হুটোপুটি করছে শিশুরা। স্কুলের প্রিন্সিপাল বৈভব রাজপুত গ্রামে ‘মজার আইডিয়ার মানুষ’ নামে পরিচিত।

এনডিটিভিকে তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরমের কারণে শিক্ষার্থীদের খুব কষ্ট হচ্ছিল; অনেকে স্কুলে আসা বন্ধ  করে দিয়েছিল। এ অবস্থায় আমাদের মনে হলো— যদি স্কুলের ভেতরেই পানিতে হুটোপুটি করার একটা ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো শিক্ষার্থীরা আবার ফিরে আসবে।’

‘সেই অনুযায়ী একটি শ্রেনীক্ষকে খালি করে সেটিতে পানি ঢাললাম এবং দেখলাম, নতুন এই ভাবনাটি কাজ করছে। যেসব শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল, তারা ফের আসা শুরু করেছে।’ প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি থেকে ভারতের বিশাল অংশজুড়ে তাপপ্রাবাহ বয়ে যাচ্ছে। সোমবার দেশটির কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

এদিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতোমধ্যে অন্ধ্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় লাল সতর্কতা জারি করে বলেছে, আগামী দুই-তিন দিন এই রাজ্যগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই সঙ্গে তেলেঙ্গানা, কর্ণাটক এবং সিকিমে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সংকেতের অর্থ— আগামী কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধি না পেলেও হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই। সূত্র : এনডিটিভি

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার