মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ভুল স্বীকার করেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৮ মে, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভুল স্বীকার করেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

নিউজ ডেস্ক: দুদিন আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার রাফা শহরে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তাছাড়া রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এরপরও রাফায় হামলা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার (২৬ মে) রাফার তাল আস-সুলতান শহরে অবস্থিত একটি তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন নিহত হয়, যার অধিকাংশই নারী ও শিশু। এর আগে জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটির বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়।

 

 

সোমবার (২৭ মে) সংসদে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, রোববারের বিমান হামলাটি ‘দুঃখজনক ভুল’ ছিল। তবে এর জন্য আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি না। আমাদের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

তিনি আরও বলেন, অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইসসায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফের) কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সেনাবাহনী সাধারণ নাগরিকদের এই যুদ্ধের ভয়াবহতা থেকে দূরে রাখার, নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।

 

 

‘রাফাহ থেকে আমরা এরই মধ্যে প্রায় ১০ লাখ বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছি। তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত দুঃখজনকভাবে ভুলটি হয়ে গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

রোববারের ওই হামলার পরপরই আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের চরম সমালোচনা করে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক জোসেপ বরেলও এই ঘটনার নিন্দা জানান। সেই সঙ্গে ইসরায়েলকে আইসিজের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলতে বলেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, আইসিজে রাফায় হামলা বন্ধের রায় দিলেও ইসরায়েল তা মানছে না। তাছাড়া ইসরায়েলের যুদ্ধ কৌশল ও পদ্ধতিতে এখনো তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি, যে কারণে অনেক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটছে।

এদিকে, ইসরায়েলর ‘পরম মিত্র’ যুক্তরাষ্ট্র বলেছে, রোববারের ছবিগুলো ‘হৃদয়বিদারক’। তবে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের অবশ্যই হামাসকে লক্ষ্যবস্তু করার অধিকার রয়েছে।

‘রোববারের হামলায় হামাসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতও হয়েছেন। তবে ইসরায়েলকে অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করতে হবে।’ — সূত্র: বিবিসি

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার