মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রাফায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২ ফিলিস্তিনি
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৩১ মে, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাফায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক: ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার আরও কয়েকটি এলাকায় লড়াই চলছে বলে সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল।

একদিন আগেই গাজা উপত্যকা এবং মিশর সীমান্ত বরাবর একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইসরায়েল। এরপরেই রাফায় হামলা চালানো হয়। গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গাজা ও মিশর সীমান্তে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ওই এলাকা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।

ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দাবি করেন, সেখানে তারা ২০টির মতো টানেল খুঁজে পেয়েছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো। তবে মিশরীয় টেলিভিশনে একটি সূত্রের বরাত দিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে।

গাজার বেশ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাফা শহরের মধ্যাঞ্চলে এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন তারা।

গাজার পশ্চিমাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরে অপর এক বিমান হামলায় আরও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর নিশ্চিত করেছে ইসরায়েল। কিন্তু রাফায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। ওই শহরে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। কিন্তু প্রতিদিনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে।

রাফায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার আরও কয়েকটি এলাকায় লড়াই চলছে বলে সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল।

একদিন আগেই গাজা উপত্যকা এবং মিশর সীমান্ত বরাবর একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইসরায়েল। এরপরেই রাফায় হামলা চালানো হয়। গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গাজা ও মিশর সীমান্তে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ওই এলাকা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।

ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দাবি করেন, সেখানে তারা ২০টির মতো টানেল খুঁজে পেয়েছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো। তবে মিশরীয় টেলিভিশনে একটি সূত্রের বরাত দিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে।

গাজার বেশ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাফা শহরের মধ্যাঞ্চলে এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন তারা।

গাজার পশ্চিমাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরে অপর এক বিমান হামলায় আরও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর নিশ্চিত করেছে ইসরায়েল। কিন্তু রাফায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। ওই শহরে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। কিন্তু প্রতিদিনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে।

Share Button

এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার