মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ চলছে
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১ জুন, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক: ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাতটায় দেশটির আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ দফায় লড়ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী তিনি। আসনে তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেসের অজয় রাই।

গত ১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। সাত ধাপের মধ্যে এ পর্যন্ত ছয় ধাপে ভোটগ্রহণ হয়েছে ৪৮৬ আসনে। শনিবার সপ্তম ও শেষ ধাপে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে ভোট। এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৪ জন প্রার্থী।

২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও মোদির বিরুদ্ধে অজয় রাইকে প্রার্থী করেছিল কংগ্রেস। আর সেই দুটি নির্বাচনেই মোদির কাছে হেরেছেন অজয়।

এবারের দফায় লড়াইয়ে মোদি ছাড়াও বিজেপির আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। হিমাচল প্রদেশের মান্ডি আসনে লড়ছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। গোরক্ষপুরে বিজেপির হয়ে লড়বেন ভোজপুরী তারকা রবি কিষান।

হিমাচলের হামিরপুর থেকে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলগুলোরও একঝাঁক তারকা প্রার্থী এই দফায় লড়ছেন। তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য সংসদ সদস্য হতে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নি লড়ছেন জলন্ধর কেন্দ্রে। পাটলিপুত্রের ভোট ময়দানে রয়েছেন লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী। সপ্তম দফায় দুই স্বতন্ত্র প্রার্থীও নজর কাড়বেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু প্রবল বিতর্কের পর ওই কেন্দ্র থেকে সরে দাঁড়ান তিনি। পরে বিহারের কারাকাট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া খাদুর সাহিব কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অমৃতপাল সিং। খালিস্তানপন্থী কার্যকলাপে জড়িয়ে আপাতত তিনি কারাবন্দি।

শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৪ লাখ, নারী ভোটার রয়েছে ৪ কোটি ৮২ লাখ। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ হাজার ৫৭৪ জন। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

শেষ দফায় ভোটগ্রহণ হচ্ছে উত্তর প্রদেশ ও পাঞ্জাবে ১৩টি করে আসনে। এ ছাড়া পশ্চিমবঙ্গের ৯টি, বিহারে ৮টি, ওড়িশায় ৬টি, হিমাচল প্রদেশে ৪টি, ঝাড়খন্ডে ৩টি এবং চন্ডিগড়ের একটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে এই দফায় ভোট হচ্ছে শেষ ন’টি আসনে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে হবে ভোটগ্রহণ।

এর মাধ্যমে দেড় মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ৫৪৩ আসনবিশিষ্ট নিম্নকক্ষ আইনসভা লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে।

শেষ দফার নির্বাচনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। থাকছে কুইক রেসপন্স টিম।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার