সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিতর্ক খারাপ হওয়ার কথা স্বীকার বাইডেনের, ট্রাম্পকে হারানোর প্রত্যয়
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৯ জুন, ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিতর্ক খারাপ হওয়ার কথা স্বীকার বাইডেনের, ট্রাম্পকে হারানোর প্রত্যয়

নিউজ ডেস্ক: নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কের ‘অংশগ্রহণ’ কিছুটা খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তবে বিতর্ক খারাপ হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। তার দাবি, তিনি  ট্রাম্পকে হারাতে পারবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর ক্যারোলিনায় শুক্রবার (২৮ জুন) একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ পারফরম্যান্সের পরে নিজের আত্মবিশ্বাসের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলেন।

সমাবেশে তিনি নিজের আত্মবিশ্বাস এবং মনোবল ব্যক্ত করে জানান, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি প্রস্তুত এবং তিনি জিতবেন।

উক্ত সমাবেশে আগের দিনের ট্রাম্প বিতর্কের পারফরম্যান্সের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি এই নির্বাচনে জয়ী হতে চাই। আপনি যখন ছিটকে পড়বেন, তখনই ফিরে আসবেন। আমার ক্ষেত্রেও তাই। বিষয়টি আমি স্পষ্টভাবে বলতে চাই, আরও চার বছর আমি শাসনভার রক্ষা করতে পারব।’

তখন উচ্ছ্বসিত জনতা উচ্চস্বরে স্লোগান দিতে থাকে, ‘আরো চার বছর, আরও চার বছর’ এবং ‘যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র’।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি আমি একজন যুবক নই। আমি আগে যেমন সহজেই হাঁটতে পারতাম এখন আর তা পারি না। আমি আগের মতো ভালো বিতর্ক করতে পারিনি। কিন্তু আমি জানি কীভাবে সত্য বলতে হয় এবং কীভাবে কাজ করতে হয়।’

এদিকে ভার্জিনিয়ায় একটি র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৪ কোটি ৮০ লাখ মানুষ টিভিতে এই বিতর্ক দেখেছেন।

র‍্যালিতে ট্রাম্প বলেন, ‘বাইডেনের সমস্যা তার বয়স না। তার দক্ষতা। সে পুরোপুরি অদক্ষ।’

তবে ট্রাম্প মনে করেন, বাইডেন নির্বাচন থেকে ছিটকে পড়বেন এমন জল্পনাকে তিনি বিশ্বাস করেন না। তার মতে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অন্যান্য ডেমোক্র্যাটদের তুলনায় বাইডেন নির্বাচনে ভাল করেন।

অভিযোগ, পাল্টা অভিযোগ আর নানা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী বিতর্ক। বিশ্লেষকেরা বলছেন, এই বিতর্কে বার বার হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আর ট্রাম্প করেছেন একের পর এক মিথ্যাচার।

ডেমোক্র্যাট দলীয় নেতাদের কেউ কেউ মনে করছেন, ট্রাম্পকে জোরালোভাবে মোকাবিলা করতে পারেননি বাইডেন। এ সুযোগে ট্রাম্প অনর্গল মিথ্যা বলে গেছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার