শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩২
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩২

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৯২৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯২ হাজার ২৪০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩২ জন নিহত এবং আরও ৮৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান