সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কলাপাড়ায় ঘুষের মামলায় অধ্যক্ষ ও শিক্ষানুরাগী কারাগারে ।। 
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ঘুষের মামলায় অধ্যক্ষ ও শিক্ষানুরাগী কারাগারে ।। 
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া ঘুষের মামলায় মাদ্রাসা অধ্যক্ষ ও শিক্ষানুরাগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১০ লাখ টাকার ঘুষ দিয়েও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে চাকরি না দেয়ায় ৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সোমবার আগাম জামিন চাইলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.মোস্তাফিজুর রহমান ও ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুল মান্নানকে পটুয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের বিচারক ইউসুফ আলী জামিন নামঞ্জুর করিয়া কারাগারে প্রেরণ করেন।
এর আগে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ জানুয়ারি ২০২৪  মামলা দায়ের করেন চাকরিপ্রার্থী মোঃ মাহবুব এলাহী।
আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নির্দেশনা দেন। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্র) সঞ্জীব কুমার  সরকার  তদন্তের সত্যতা পেয়েছে এই মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরে আসামিরা আদালতে হাজির হয়ে আপোষ মীমাংসার শর্তে জামিন গ্রহণ করেন। কিন্তু আসামিরা আমার পাওনা ১০ লক্ষ টাকা দিবো দেই দিচ্ছি বলিয়া কালক্ষেপণ করতে থাকে।
মামলার নথি  সূত্রে জানা যায়,দৌলতপুর  ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা  অধ্যক্ষ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল,অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী  কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগের জন্য ১৮ আগস্ট ২০২৩ সালে নিয়োগ  বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে যত নিয়মে আবেদন করেন মো. মাহবুব ইলাহী। পরে মাহবুবের কাছ থেকে তার পিতা মো. আব্দুল হাই উপস্থিতিতে চাকরি দেওয়ার শর্তে মাদ্রাসার উন্নয়নের কথা বলে মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ৮ লাখ টাকা ও শিক্ষানুরাগী  আব্দুল মান্নানকে ২ লাখ টাকা ঘুষ দিয়েছেন। পরবর্তীতে ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেন। কিন্তু সেখানে মাদ্রাসা শিক্ষানুরাগী সদস্য আব্দুল মান্নান তার ছেলে মো: ফয়সাল শরীফকে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে প্রবেশপত্র দেওয়া হয়।  ওই পদেও মাহাবুব ইলাহীকে চাকরি দেওয়া হয়নি।
পরে ঘুষ নিয়ে  নিয়োগ বাণিজ্য করায় অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ হলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি হাবিবুর রহমান নিয়োগ বাতিলের নির্দেশনা প্রদান করেন।
শুধু অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নয়। বাকি ৬ টি পদ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অফিস সহকারী  কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী  ও আয়া পদে  ঘুষ লেনদেনের মাধ্যমে নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে কলাপাড়া প্রেসক্লাব সংবাদ সম্মেলন ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ৬ জন  প্রার্থী।
এ বিষয়ে মাহবুব এলাহী  অভিযোগ করে বলেন অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে চাকরি পাওয়ার জন্য জমি বিক্রি,ব্যাংক লোন ও  বিভিন্ন লোকজনের কাছ থেকে সুদে টাকা এনে  পর্যায়ক্রমে   অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী মান্নানের কাছে ১০ লক্ষ টাকা প্রদান করি। কিন্তু আমার চাকরি তো পেলামই না। উল্টো পাওনা টাকা চাইতেই বিভিন্ন মামলা, গুম খুনের হুমকি দিতেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পরিবার নিয়ে দুবেলা খাবার জোগাতে অনেক কষ্ট হচ্ছে। অন্যদিকে সুদের জন্য  টাকা পাওনাদারেরা তাগাদা দিচ্ছি। এখন আমার আত্মহত্যা  হত্যা  ছাড়া কোন পথ নাই।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার