শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কাশিয়ানীতে স্কুল মাঠে উড়ছে পতাকা, নেই শিক্ষক- শিক্ষার্থী 
মোঃ আশরাফুজ্জামান
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাশিয়ানীতে স্কুল মাঠে উড়ছে পতাকা, নেই শিক্ষক- শিক্ষার্থী 
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে ১৬নং জাংগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উড়লেও দেখা মেলেনি শিক্ষক- শিক্ষার্থীদের। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা থাকলেও দুপুর ২টা ৩০মিনিটের আগেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলতে দেখা যায়।
সোমবার (২২’সেপ্টেম্বর) ২টা ৪৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, ১৬নং জাংগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তালাবদ্ধ, তবে বাইরে জাতীয় পতাকা টানানো রয়েছে। অফিস কক্ষে একজন সহকারী শিক্ষক সৌমিত্র চন্দ্র বালা ও একজন কর্মচারী ব্যাধীত অন্যান্য শিক্ষক, কোনো শিক্ষার্থীদের দেখা মেলেনি। বিষয়টি ঘিরে স্থানীয় অবিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিত্র চন্দ্র বালার কাছে শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আবহাওয়া খারাপ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। প্রধান শিক্ষক বেলা ১১ টার সময় বিদ্যালয়ে এসেছিলেন। কিছু শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি কম দেখে বিদ্যালয়ে স্বাক্ষর দিয়ে বাসায় চলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত রঞ্জন ঘোষাল স্যারকে রেখে টিফিন পিরিয়ডে টিফিনের জন্য চলে যাই। টিফিন শেষ করে এসে দেখি বিদ্যালয়ে শ্রেণীকক্ষ তালাবদ্ধ এবং প্রধান শিক্ষক-সহকারি শিক্ষক, শিক্ষার্থী কেউই নেই।
স্থানীয়রা জানান, প্রায়ই দেখাযায় বিদ্যালয়টি নির্ধারিত সময়ের চেয়ে আগেই ছুটি হয়ে যায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসিত রঞ্জন ঘোষাল কোনো দিনও সঠিক সময়ে স্কুলে উপস্থিত হয়নি। বিদ্যালয়ের দায়িত্বহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। এসময় বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন তার।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত রঞ্জন ঘোষালকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানায়, আমরা স্কুলে উপস্থিত ছিলাম। আমার শারীরিক অসুস্থতার জন্য বাসায় চলে আসি এবং শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ছুটি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার বলেন, বিদ্যালয়ের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত পাঠদান চলার কথা।অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার