শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ত্রিশালে তারুণ্যের শান্তি ও সম্প্রীতি ভাবনা শীর্ষক আলোচনা সভা
মোঃ আব্দুল কাদের 
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্রিশালে তারুণ্যের শান্তি ও সম্প্রীতি ভাবনা শীর্ষক আলোচনা সভা
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হলো “তারুণ্যের শান্তি ও সম্প্রীতি ভাবনা” শীর্ষক আলোচনা সভা। শনিবার দুপুরে সরকারি নজরুল কলেজ মিলনায়তনে পিস ফর গ্লোবালিটি (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপ (ওয়াইপিএজি) ত্রিশাল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি ত্রিশাল শাখার সমন্বয়ক মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক খরিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের মাঠ সমন্বয়কারী আখতারুজ্জামান।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অপরিসীম। সহিংসতা, বিভেদ ও বৈষম্য রোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক খরিরুজ্জামান তার বক্তব্যে বলেন, “শান্তি ও সম্প্রীতি কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার অপরিহার্য শর্ত। তরুণরা যদি এ কাজে নেতৃত্ব না দেয়, তবে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।”
দি হাঙ্গার প্রজেক্টের মাঠ সমন্বয়কারী আখতারুজ্জামান বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে সহিংসতামুক্ত সমাজ গড়া সম্ভব।”
এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির হাসান রিমন এবং কবি আরিফুল ইসলাম। বক্তারা মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা শেষে তরুণ প্রজন্মকে সম্প্রীতি, শান্তি ও মানবিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভাপতি মোশারফ হোসেন সমাপনী বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণদের ইতিবাচক চিন্তা ও কার্যক্রমই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।”
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার