বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিসিসিসিআই’র নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন সেলিমুজ্জামান 
মোঃ আশরাফুজ্জামান
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিসিসিসিআই’র নির্বাহী পরিচালক নির্বাচিত হলেন সেলিমুজ্জামান 
মোঃ আশরাফুজ্জামান, (গোপালগঞ্জ) প্রতিনিধিঃবাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটি’র পরিচালক নির্বাচিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক  সেলিমুজ্জামান সেলিম।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোসাম্মাত নারগিস মুরশিদা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি নতুন সভাপতির অবদান স্মরণ করে বলেন, কঠিন সময়ে তিনি চেম্বারের পাশে থেকেছেন, যার ফলস্বরূপ নির্বাচনে সভাপতি পদে এবং ২৪ জন কার্যনির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে চেম্বারের সম্মানিত সদস্যদের বিশ্বাসের প্রতীক হিসেবে এবং বিসিসিসিআই-এর রক্ষক হিসেবে অঙ্গীকারবদ্ধ হয় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য। অনুষ্ঠানে সকল সম্মানিত সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয় এবং চেম্বারের লক্ষ্য ও ভিশন পূরণের লক্ষ্যে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
৮ অক্টোবর ২০২৫ বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে নির্বাচিত হন জামিলুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় নিম্নোক্ত কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিসিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচনটি পরিচালনা করেন চেম্বারের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদা এবং মোহাম্মদ খোরশেদ আলম বিসিসিসিআই প্রশাসক মোসাম্মাত নরগিস মুরশিদার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি: হান জিংচাও, সিনিয়র সহ-সভাপতি: এ. জেড. এম. আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি.এম. কামরুল ইসলাম, সহ-সভাপতি: মোহাম্মদ হাফিজুর রহমান খান, সহ-সভাপতি: চাও চংচং, সহ-সভাপতি: খন্দকার আতিকুর রহমান, সহ-সভাপতি: মোহাম্মদ মাসুদ আলী খান, সাধারণ সম্পাদক: জামিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: নাসিমা জাহান বিজলী (বিন্তি), পরিচালক প্রশাসন: তালুকদার মো. জাকারিয়া হোসেন, শিল্প ও বাণিজ্য পরিচালক: মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, জনসংযোগ পরিচালক: মো. জিন্নাতুল ইসলাম, পরিচালক: মো. আমানুর রহমান, পরিচালক: মো. আবদুল্লাহ জাবের, পরিচালক: মো. সেলিমুজ্জামান সেলিম, পরিচালক: এটিএম অলতাফ হোসেন-লোটাস, পরিচালক: মো. কামরুজ্জামান, পরিচালক: মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, পরিচালক: এস. এম. মুস্তাফা জালাল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিকস লিমিটেড পরিচালক সেলিমুজ্জামান সেলিম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটির পরিচালক নির্বাচিত হওয়ায় যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল রোমান এবং কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার