বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে কলাপাড়ায় শান্তি সমাবেশ।।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে কলাপাড়ায় শান্তি সমাবেশ।।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  দীর্ঘ ১১ মাসের রক্তক্ষয়ী সংঘাত ও অগণিত প্রাণহানির পর অবশেষে মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে হামাস ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে। এই চুক্তিকে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মতোই আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় শান্তিপ্রিয় জনপদ কলাপাড়ার জনগণ।
এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুর রহমান, ফিসারী মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস, স্থানীয় তৌহিদী জনতা মাহবুবুল আলম নাইম, সোয়েবুর রহমান সোয়েব ও নজরুল ইসলাম সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনের মানুষের দীর্ঘদিনের অবরুদ্ধ জীবন, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় আজ বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। এই যুদ্ধবিরতি কেবল অস্ত্রবিরতি নয়—এটি মানবতার আহ্বান, ন্যায়ের পথে ফেরার এক নতুন সূচনা।”
বক্তারা আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল যুদ্ধবিরতি নয়, বরং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজায় পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় জাতিসংঘসহ বৈশ্বিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশে উপস্থিত বক্তারা ফিলিস্তিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এছাড়া যুদ্ধাহতদের সুস্থতা, নিহতদের রুহের মাগফিরাত এবং ফিলিস্তিনের স্থায়ী শান্তি ও ন্যায়বিচারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সাইদুর রহমান।
###  মোয়াজ্জেম হোসেন
১০-১০-২০২৫।
কলাপাড়া পটুয়াখালী।
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার