বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
শীগ্রই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।বিচারপতি জেবিএম হাসান। 
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ২:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শীগ্রই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।বিচারপতি জেবিএম হাসান। 

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  : মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, ‘ পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত একটি গুরুত্বপূর্ণ আদালত। এখানে সিভিল কোর্টে ৫৬০০ মামলা ও ম্যাজিষ্ট্রেসিতে ২১০০ মামলা বিচারাধীন রয়েছে। এখানে রয়েছে সমুদ্র বন্দর, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। তাই শীগ্রই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।’ শনিবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,  ‘এ আদালতকে দেশের অন্য চৌকি আদালতের সাথে তুলনা না করে বিশেষ নজর দিতে হবে।সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সমূহ চালাতে গেলে এখানে যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।’ বিচারপতি জেবিএম হাসান বলেন, ‘ আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে।’
 এর আগে বিচারপতি জেবিএম হাসান শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে কলাপাড়া বার ভবনে এলে জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে তিনি বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ,  কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ।
এ সময় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, পটুয়াখালী যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান সহ কলাপাড়া চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা উপস্থিত ছিলেন ।
###
মোয়াজ্জেম হোসেন
১২-১০-২০২৫। কলাপাড়া, পটুয়াখালী।
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার