মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ত্রিশালে নামাজের জন্য উন্মুক্ত করা হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ
মোঃ আব্দুল কাদের
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ত্রিশালে নামাজের জন্য উন্মুক্ত করা হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হলো অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ত্রিশাল উপজেলা মডেল মসজিদ।
শুক্রবার (৭ নভেম্বর) পবিত্র জুমআর নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। সারাদেশে একযোগে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয়েছিল পূর্ববর্তী সরকারের আমলে।
উদ্বোধনী জুমআর নামাজে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এসময় মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-০৭ আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন, ইসলামি আন্দোলন ত্রিশাল শাখার সভাপতি ইব্রাহিম খলিল, খেলাফত মজলিস ত্রিশাল শাখার সভাপতি আবু তাহের, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার সেক্রেটারি এনামুল হক প্রমুখ।
পবিত্র জুমআর খুতবা প্রদান করেন মুফতি আফজাল হোসেন। ত্রিশাল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, চারতলাবিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় ১,২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলা মডেল মসজিদগুলোয় প্রায় ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
মসজিদটিতে রয়েছে পবিত্র কোরআন শিক্ষার জন্য হিফজখানা, হজযাত্রী ও ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, এবং মসজিদে নববীর আদলে ইসলামিক লাইব্রেরি। এছাড়াও পৃথক ভবনে প্রতিষ্ঠিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে রয়েছে— ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা অফিস, কনফারেন্সহল,গবেষণাকক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ব্যবস্থা ও দেশি-বিদেশি পর্যটকদের আবাসনের সুব্যবস্থা।এভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে ত্রিশাল মডেল মসজিদ হয়ে উঠেছে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এক অনন্য ধর্মীয় কেন্দ্র।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার