সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
মোল্লাহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন।
এম এম জাকীর হুসাইন 
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন।
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
 মোল্লাহাটে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের আশ্রম এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও ১ নং ওয়ার্ডের সকল স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমরা সংখ্যালঘু, ৫ আগস্টের পর থেকে আমাদের জমি দখল সহ নানা ধরনের অত্যাচার নির্যাতন চলছে। এর ই ধারাবাহিকতায় গতকাল ৭ ডিসেম্বর সকাল ৯ টায় আজাদ খান, জাকির শিকদার, রুবেল শিকদারগং তাদের পৈত্রিক জমি থেকে গাছ কেটে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী পঙ্কজ মন্ডল (৭০)ও তার স্ত্রী বাসন্তী মন্ডল (৬২) বাধা দিতে গেলে পঙ্কজ মন্ডলকে গাছের সাথে বেঁধে এবং তার স্ত্রীকে কুড়াল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
ভুক্তভোগী পঙ্কজ মন্ডল জানান, তাদের পূর্বপুরুষদের ভোগদখলকৃত কাহালপুর মৌজার ৪৩৬৫ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছে কোদালিয়া ইউনিয়নের জাকির শিকদার, রুবেল শিকদার, আজাদ খান গং।
পরিবারটি অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট ২০২৪ রাত ৩ টায় জাকির শিকদার বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলে করে এবং পঙ্কজ মন্ডলের বাড়ি থেকে সংসারিক জিনিসপত্র লুট করে নেয়। এরপর ভুক্তভোগীর বাড়ির পূর্বপাশে পুর্বে তৈরিকৃত একটি একচালা টিনের ঘর বসিয়ে দখলে নেয়। তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তারা বলেন, এই জমি এখন থেকে আমাদের। এই বিষয়ে কোন কথা বল্লে প্রান‌নাশের হুমকি দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী আটজুড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা সহ শতাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযুক্ত ব্যক্তিরা সন্ত্রাসী ও দাঙ্গাবাজ লোকজন, ৫ আগষ্টের পর তারা জোর পুর্বক পঙ্কজ মন্ডল ও পিযুষ মন্ডলের বাড়ি দখল করে তাদের উপর অমানুষিক অত্যাচার নির্যাতন করে আসছে। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে অভিযুক্তরা কোন শালিস মানতে নারাজ। এর আগেও পঙ্কজের পরিবারের উপর হামলা ও দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও মোল্লাহাট থানা সহ বাংলাদেশ সেনাবাহিনী শালিস বৈঠক করেন। কিন্তু তাদের শালিস না‌ মেনে জোরপূর্বক দখল ও তাদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে।
বক্তারা মানববন্ধনের মাধ্যমে প্রসাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ভুমি দস্যুর হাত থেকে সংখ্যালঘু পরিবারকে রক্ষা করা সহ অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার