রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিজয়ের ৫৪ বছরেও কি আমরা সত্যিই মুক্ত ?
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিজয়ের ৫৪ বছরেও কি আমরা সত্যিই মুক্ত ?

এস এম আওলাদ হোসেন, সাংবাদিক ও কলামিস্ট।।

বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেছে। লাল-সবুজ পতাকা উড়ছে, জাতীয় সংগীত বাজে, রাষ্ট্র স্বাধীন—তবু প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই মুক্ত? কলম হাতে নিলে এই প্রশ্নই সবচেয়ে বেশি ভারী হয়ে ওঠে। লিখতে চাই বিজয়ের কথা, গর্বের কথা; কিন্তু বাস্তবতার অন্ধকারে কলম বারবার থমকে যায়।

আজও আমাদের চোখের সামনে ক্ষুধার্ত শিশুরা ফুটপাতে রাত কাটায়। বৃদ্ধ বাবা-মা ঠাঁই পান বৃদ্ধাশ্রমে, অবহেলায়, নিঃসঙ্গতায়। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, তিনিই আজ সবচেয়ে বেশি অবমূল্যায়িত। আর সাধারণ মানুষ—সে যেন নিজের দেশেই নিরাপত্তাহীন।

যাঁরা এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার উত্তরসূরিরাই আজ ক্ষমতার মোহে বিভক্ত। আদর্শের জায়গা দখল করেছে স্বার্থ, দেশপ্রেমের জায়গায় বসেছে হিংসা ও বিদ্বেষ। স্বাধীন দেশে আজও নারীর নিরাপত্তা নিশ্চিত নয়—এটি আমাদের জন্য গভীর লজ্জার। মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে।

এই বাস্তবতা আমাদের ব্যর্থতার আয়না। শুধু রাষ্ট্রের নয়, সমাজ হিসেবে আমাদের সম্মিলিত ব্যর্থতা। স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়—স্বাধীনতা মানে ন্যায়বিচার, মর্যাদা, নিরাপত্তা ও মানবিক জীবন। সেই স্বাধীনতাই আজ সবচেয়ে বেশি অনুপস্থিত।

তবু সব অন্ধকারের মাঝেও বাঙালি বেঁচে থাকে আশায়। বিশ্বাস করি, একদিন এই বাংলায় ক্ষুধা নয়, মানবিকতা জিতবে; ক্ষমতার নয়, ন্যায়ের জয় হবে। সেই দিনের অপেক্ষায়, কলম থামলেও আশা থামে না। সত্যিকারের সুদিন আসবেই—এই বিশ্বাস নিয়েই পথচলা।

এস এম আওলাদ হোসেন
সাংবাদিক ও কলামিস্ট।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার