রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা!
মু,হেলাল আহম্মেদ(রিপন)
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা!

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি/

জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি-র প্রয়াণে যখন সমগ্র জাতি শোকাচ্ছন্ন, তখন পটুয়াখালীর ঐতিহাসিক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে কনসার্ট ও উৎসব পালনের অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় শোকের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন আয়োজনে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়া ওসমান হাদি দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদাতবরণ করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ব্যপারে গভীর শোক প্রকাশ করেছেন। এবং আগামীকাল(২০ ডিসেম্বর (শনিবার) সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজের পর সারা দেশে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায়ই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে।

যেখানে গোটা জাতি যখন তাদের জুলাইয়ের একজন বীরকে হারানোর শোকে স্তব্ধ, তখন আজ ১৯ ডিসেম্বর বিকেলে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের ‘ওয়েল ফেয়ার ফেস্ট’-এর নামে উচ্চস্বরে গান-বাজনা ও কনসার্ট চলতে দেখা গেছে।

এ বিষয় স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জুলাই আন্দোলনের কর্মীরা এই ঘটনাকে শহীদদের রক্তের সাথে চরম বেঈমানি এবং রাষ্ট্রীয় অবমাননা হিসেবে অভিহিত করেছেন।

পটুয়াখালীর জুলাই যোদ্ধারা প্রশ্ন তুলেছেন—যেখানে সরকার প্রধান নিজে ওসমান হাদিকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছেন, সেখানে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের নাকের ডগায় এমন আমোদ-প্রমোদ কীভাবে সম্ভব? তারা জেলা প্রশাসক (DC) এবং পুলিশ সুপার (SP)-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “রাষ্ট্রের শোক কি কেবল কাগজ-কলমে? পটুয়াখালীর এই সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা কোন পরিবর্তনের কথা বলছেন?”

জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় এবং জুলাই বিপ্লবের আদর্শে বলীয়ান হয়ে আমরা প্রশাসনের কাছে এই ঘটনার কৈফিয়ত দাবি করছি। রাষ্ট্রীয় শোককে অবজ্ঞা করার স্পর্ধা যারাই দেখিয়েছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
মোবাইল ঃ০১৭১৭-৪০৭৮৪৭

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার