শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
১৮ বছর আইনী লড়াই, বিসিএস ক্যাডার হলেন লক্ষ্মীপুরের আবু সালেহ
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৮ বছর আইনী লড়াই, বিসিএস ক্যাডার হলেন লক্ষ্মীপুরের আবু সালেহ
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৭তম বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আবু সালেহ (সোহাগ)।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
আবু সালেহ আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সহকারী মহা-হিসাবরক্ষক (সহকারী সচিব পদমর্যাদা) হিসেবে যোগদান করবেন।
আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের ভেটিং অনুযায়ী, এই নিয়োগ ভূতাপেক্ষিকভাবে সিনিয়রিটিসহ কার্যকর হবে। নিয়োগপ্রাপ্ত ক্যাডারগণ সিনিয়র স্কেলে পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্টসহ সরকারি সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের সন্তান আবু সালেহ সোহাগের শিক্ষা জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি ১৯৯৩ সালে রোকনপুর উচ্চ বিদ্যালয় থেকে জেলায় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে এসএসসি এবং ১৯৯৫ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি’তে কর্মরত ছিলেন। ২০১৯ সাল থেকে তিনি শিক্ষা প্রযুক্তি (EdTech) উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং ‘লাইটহাউজ’ নামে তাঁর একটি স্টার্টআপ ও রিসার্চ ফার্ম রয়েছে। গবেষণার ক্ষেত্রেও তাঁর বিচরণ প্রশংসনীয়। ২০২২ সালে আগামী প্রকাশনী থেকে তাঁর গবেষণামূলক বই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রবীন্দ্র-বিতর্ক’ প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক জার্নাল এলসিভিয়ারে (Elsevier) তাঁর শিক্ষা-বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
দীর্ঘ দেড় যুগ পর প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ায় আবু সালেহ সোহাগ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশ ও জাতির সেবায় কাজ করার জন্য সবার দোয়া চেয়েছেন।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান