শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
মু,হেলাল আহম্মেদ(রিপন)
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
মু,হেলাল আহম্মেদ রিপন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর পৌর শহরের মুকুল হল সিনেমা সংলগ্ন মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসা দেয়ায় কৃষ্ণা রানী (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে ক্লিনিক ও ডাক্তারের বিরুদ্ধে।
 গত (২৫ জানুয়ারী)রোববার  বিকেল ৫ টার দিকে জেলা শহরের মুকুল সিনেমা হল রোড এলাকার মায়ো ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, ভুক্তভোগী  কৃষ্ণা রানী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকার বাসিন্দা। তার স্বামীর পরিমল হাওলাদার, পেশায় তিনি  ব্যবসায়ী।
এ ব্যপারে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রোববার বিকেল ৫টার দিকে কৃষ্ণা রানীকে পটুয়াখালী কলের পুকুর পাড়  মায়ো ক্লিনিকে এনে  ভর্তি করানো হয়। ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তার অপারেশন করা হয়। তবে অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল পাঠানো হয়। পথেই রোগীর মৃত্যু হয় বলে জানান মৃত্যুের স্বজনরা।
অভিযোগে বলা হয়, রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে ক্লিনিক ত্যাগ করেন। পরে তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।
নিহতের বড় বোন বিষ্ণু রানী বলেন, ক্লিনিকে ভর্তি করানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসক সঞ্চারী পাল রিমি দ্রুত অপারেশনের কথা বলেন ও রক্ত সংগ্রহ করতে বলেন। আমরা রক্ত সংগ্রহ করতে থাকলে আমার বোনের ১২ বছর বয়সি বড় মেয়ের রক্ত নিয়েই সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
নিহতের আরেক ছোট বোন লক্ষ্মী রানী অভিযোগ করে বলেন, আমার বোনকে ভর্তি করানোর পরপরই তারা বলেন অপারেশন করতে হবে। আমি বলেছিলাম, হাতে তো এখনো সময় আছে, পরে করলেও হবে। কিন্তু তারা জানান, আট দিন আগের রিপোর্ট দিয়েই অপারেশন করা হবে। আমি আবার বলি, রোগী ভাত খেয়ে এসেছে, অন্তত দুই ঘণ্টা পরে আল্ট্রাসনোগ্রাম করে অপারেশন করানো উচিত। এখনই সিজার করলে ঝুঁকি আছে। তখন তারা বলেন, এখন অপারেশন না করলে বাচ্চার সমস্যা হবে। তবে অপারেশন সম্পূর্ণ হওয়ার পরে শিশু বাচ্চাটি সুস্থ এবং জীবিত আছে।
তিনি আরও বলেন, অপারেশন থিয়েটার থেকে বের হয়ে তারা অ্যাম্বুলেন্স ঠিক করে দেয় ও দ্রুত বরিশাল নিয়ে যেতে বলে। ক্লিনিকের লোকজন নিজেরাই হাতে ধরে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলে। কিন্তু লেবুখালী পার হওয়ার আগেই আমার বোন মারা যায়।
উক্ত ঘটনার ব্যপারে নারী ডাক্তার সাঞ্চারী পাল(রিমি) ক্লিনিকে না থাকায় তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,ঘটনার খবর পেয়ে  আমি এখানে এসে দেখলাম কৃষ্ণ রানী নামে একজন নারী চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় তার অপারেশন করা হয়েছে। এরপরে তিনি মারা গিয়েছেন এই সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। স্থানীয়রা  পরিস্থিতি স্বাভাবিক রেখেছি।  তবে ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি ক্লিনিকে।।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার