শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন।।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রবিউল হাসানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।রবিবার(০৮ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও ট্রাক প্রতিকের প্রার্থী মো. রবিউল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি ও গণঅধিকার পরিষদ। সেই ধারাবাহিকতায় পটুয়াখালী-৪ আসনে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পটুয়াখালী-৪ আসনের সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএনপি ও গণঅধিকার পরিষদ একসঙ্গে কাজ করবে। এ সময় নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালটে পৃথক প্রতীক থাকলেও মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তিনি। এটি কেবল একটি নির্বাচনী কৌশল নয়; বরং কলাপাড়া-রাঙ্গাবালীর মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার। গণ অধিকার পরিষদের প্রার্থী
সংবাদ সম্মেলনে আরও বলেন, পটুয়াখালী-৪ ও পটুয়াখালী-৩ আসনে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে শক্তিশালী জনভিত্তি তৈরি করা হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহণমূলক ও উন্নয়নমুখী জনপদ গড়ে তোলাই এই ঐক্যের লক্ষ্য। এ সময়
 সাংবাদিক উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম অন্তর সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচছা জানান। এবিএম মোশাররফ হোসেন বলেন, গণ অধিকার পরিষদ আমাদের সাথে শুরু থেকেই যুগপৎ আন্দোলন করে এসেছে। আজকে তাদের এ সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা জোগাবে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম মহাসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং কলাপাড়ায় কর্মরত মিডিয়াকর্মীরা।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৮/০২/২০২৬
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার