|
যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও স্লোগানে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি।।
মোয়াজ্জেম হোসেন
|
|
যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও স্লোগানে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি।।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং কলাপাড়ার ধানখালী এলাকায় আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণকৃত জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন পরিবেশ সংগঠক, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ ও নজরুল ইসলামসহ অন্যরা। এ সময় পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
|
