বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
১৪ বছর পর পাকিস্তানে দ.আফ্রিকা
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৪ বছর পর পাকিস্তানে দ.আফ্রিকা

অপেক্ষার প্রহর ফুরালো পাকিস্তানের। কড়া নিরাপত্তার ভেতরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফর করছে। ২০০৭ সালে সবশেষ তারা পাকিস্তানে গিয়েছিল। ১৪ বছর পর কুক, ডু প্লেসিসদের দল পা রাখল পাকিস্তানে।

শনিবার ২১ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান পৌঁছে। কোভিড টেস্ট নেগেটিভ আসার পর রোববার তারা অনুশীলন শুরু করে। এ সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে টেস্ট সিরিজ। লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ।

২৬ জানুয়ারি করাচিতে প্রথম টেস্ট শুরু হবে। ২২ জানুয়ারি থেকে করাচি জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। এর আগে সফরকারীদের ঠিকানা জিমখানা গ্রাউন্ড। রোববার সেখানেই প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেন ক্রিকেটাররা।

অনুশীলন শেষে দক্ষিণ আফ্রিকা দলের মুখপাত্র বলেন, ‘আজ আমরা হাল্কা ট্রেনিং করেছি। খেলোয়াড়দের জড়তা কাটানোর চেষ্টা করেছি। ধীরে ধীরে তারা পুরোদমে অনুশীলন শুরু করবে।’

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় পাকিস্তান সফরে ছিল না কোনো আন্তর্জাতিক দল। ২০১৭ সাল থেকে ধীরে ধীরে পাকিস্তানে ক্রিকেট ফেরায় পিসিবি। শুরুতে তারা জিম্বাবুয়েকে দেশে আতিথেয়তা দেয়। এরপর পিএসএলের ম্যাচ আয়োজন করে।

২০১৯ সালে পিসিবি শ্রীলঙ্কাকে দুই টেস্টের জন্য আতিথেয়তা দেয়। দশ বছর পর পাকিস্তানে ফেরে টেস্ট ক্রিকেট। ২০২০ সালে বাংলাদেশ তিন টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলতে পাকিস্তান গিয়েছিল।

এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে। তাদের নিরাপত্তায় কোনো কমতি রাখছে না পাকিস্তান সরকার। রাষ্ট্রীয় অতিথির সম্মান ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।

আমাদের নিরাপত্তা প্রতিনিধি দল আগে এখানে এসেছিল এবং সব কিছু বিবেচনা করার পর তারা জানিয়ে এখানে সফর করা নিরাপদ। এজন্য নিরাপত্তা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তাদের আয়োজনেও আমরা সন্তুষ্ট। এখন আমাদের খেলায় মনোযোগ দিতে হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার