মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ফাদার মারিনো রিগন এস এক্র এর ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মোংলায় স্মারণানুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে।
মোহম্মদ আলী,বাগেরহাট প্রতিনিধি,
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফাদার মারিনো রিগন এস এক্র এর ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মোংলায় স্মারণানুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে।

সময় নিউজ বিডিঃ ইতালির নাগরিক মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু শিক্ষানুরাগী কবি সাহিত্যিক অনুবাদক ফাদার মারিনো রিগন এস এক্র এর ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে  আজ (৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে ফাদার রিগন শিক্ষা ফাউন্ডেশন,সেন্ট পলশ উচ্চ বিদ্যালয়,সম্মিলিত সাংষ্কৃতিক জোট সেবা সংস্থা এর আয়োজনে মোংলার সেন্ট পলস হলরুমে স্মারণানুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে।

মোংলা সরকারি কলেজের প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার ও সেবা সংস্থার নির্বাহী পরিচালক মিনা হালদার। স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। স্মরণানুষ্ঠানে বক্তারা ফাদার মারিনো রিগন এস এক্র এর কর্মময় জিবন তুলে ধরেন।স্মরণানুষ্ঠানের আগে মারিনো রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেন্ট পলস উচ্চ বিদ্যালয় , বেসরকারি উন্নয়ন সংস্থা ’সেবা’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য,১৯২৫ সালের ৫ ই ফেব্রুয়ারি ইতালির ভেনেতো প্রদেশের ভিসেঞ্জা জেলার ভিল্লাভেরলা গ্রামে জন্মগ্রহনকরেন ফাদার মারিনো রিগন এস এক্র। ইতালির নাগরিক হয়েও বাংলাদেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলেন ফাদার মারিনো রিগন । ১৯৫৩ সালে তিনি বাংলাদেশে আসেন। এর পর মোংলায় একটি উচ্চ বিদ্যালয় আর একটি চার্চ প্রতিষ্ঠা করেন। এর পর থেকে মোংলায় স্থায়ী বসবাস।এই মহান মানুষটি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। ৬১ বছর ধরে বাংলাদেশে বসবাস রত অবস্থায় তিনি দক্ষিণাঞ্চলে তাঁর সহযোগিতায় প্রতিষ্ঠিত করেছেন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছারাও হাজার হাজার হত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। সাহিত্যিক অনুবাদক ফাদার মারিনো রিগন ইতালিয়ান ভাষায় রবীদ্রনাথ ঠাকুরর গীতাঞ্জলিসহ ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের সাড়ে তিনশো গান, জসিম উদ্দিনর নক্সীকাঁথার মাঠ, সাজন বাদিয়ার ঘাট ছাড়াও এদেশের গুরুত্বপূর্ণ কবিদের অসংখ্য কবিতা অনুবাদ করছেন।ফাদার মারিনো রিগন মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য অসামান্য অবদান রেখেছিলেন। যুদ্ধকালীন সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা, শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিদের তিনি সহায়তা করেছেন। মুক্তিযোদ্ধা এ অবাদন রাখার জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার বিশেষ সম্মাননা প্রদান কোরেছিল। সৃজনশীল, শিক্ষামূলক ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৮ সালে ফাদার রিগনকে প্রদান করেছিল বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব।বার্ধক্যজনিত অসুস্থতায় কারনে ২০১৭ সালের ২০ অক্টোবর মাত্র ৯২ বছর বয়সে ইতালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ফাদার রিগনের  ইচ্ছা অনুযায়ি মৃত্যুর এক বছর পর ২০১৮ সালের ২২ অক্টোবর তাঁর মরদেহ দেশে এনে মংলার শেলাবুনিয়া সেন্ট পলস গির্জার পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার