সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
তিনদিনে খুন ছয়জন, বাড়ছে পারিবারিক সহিংসতা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিনদিনে খুন ছয়জন, বাড়ছে পারিবারিক সহিংসতা

সময় নিউজ বিডিঃ  কুমিল্লায় বাড়ছে পারিবারিক সহিংসতা। গত তিনদিনে ছয়টি খুনের ঘটনা ঘটেছে। নিহতদের পাঁচজন নারী। একজন পুরুষ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলী আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে শারমিন আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে রিকশাচালক লোকমান হোসেন (৩৫)। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক তার মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেছে।

 

কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বজলুর রহমান মেম্বার (৬৫) নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের (২৮) স্বজনদের বিরুদ্ধে।

সূত্র মতে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলী আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে শারমিন আক্তারের (২৭) মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিনের বাবার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা এলাকায়। বুধবার স্থানীয়রা পুলিশকে ডোবায় নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

 

নিহতের শারমিনের বাবা আবদুল অদুদ জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি মেয়ের লাশ ডোবার পানিতে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী বজলুর রহমানের সাথে মোমেনার প্রায় ঝগড়া হতো। গত ৩১ জানুয়ারি রাতে বজলুর রহমানকে কুপিয়ে আহত করে মোমেনাসহ তার স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজে গত ৬ ফেব্রুয়ারি বজলুর রহমানের মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার সরকার বলেন, এ মামলার ১নং ও ৩নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে রিকশা চালক লোকমান হোসেন। উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, হালগাঁও গ্রামের লোকমান হোসেনের স্ত্রী ফারজানা আক্তার (২৫), ফারজানার মা কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের শাহ আলমের স্ত্রী জানু বিবি (৫৫)। পুলিশ হত্যায় অভিযুক্ত লোকমান হোসেনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ায় জড়িত এমন অভিযোগে তার ওপর ছুরি নিয়ে হামলা করে লোকমান। শাশুড়ি বাধা দিতে গেলে তার উপরও হামলা চালায় সে।

বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল বারী নয়ন জানান, ঘাতকের দাবি, পারিবারিক কলহের কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।

কুমিল্লার নাঙ্গলকোটে সাইফুল ইসলাম নামের এক যুবক তার মা ও সৎ ভাবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এছাড়া কুপিয়ে আহত করেছে এক ভাতিজিকেও। সোমবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামের পূর্ব পাড়ার বেপারী বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ির আবদুল হামিদের ২য় স্ত্রী নুরজাহান বেগম (৫৮) ও তার প্রথম পরিবারের ছেলে আবদুল আজিজের স্ত্রী নুরুননাহার বেগম পুষ্প (৪২)। এছাড়া কুপিয়ে আহত করা হয়েছে ভাতিজি আরজু আক্তারকে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এক বোনের বাড়ি থেকে পাঠানো পিঠা খেতে দেওয়াকে কেন্দ্র করে সাইফুল তার মা ও ভাবিকে বটি দিয়ে কুপিয়ে করে হত্যা করে।

পারিবারিক সহিংসতার বিষয়ে প্রত্যয়ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন, এসব সহিংসতার পেছনে দায়ী মাদকের আগ্রাসন। মাদকের আগ্রাসন প্রতিরোধে পরিবার,সমাজ ও প্রশাসনকে আরও আন্তরিক ভূমিকা নিতে হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার