রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গণধর্ষণ চাকরি দেয়ার কথা বলে!
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গণধর্ষণ চাকরি দেয়ার কথা বলে!

সময় নিউজ বিডিঃ যশোরে চাকরি দেয়া কথা বলে ডেকে নিয়ে এক নারীকে (২৮) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। রাতে ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এ ঘটনায় খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের রসময় কুণ্ডুর ছেলে মানিক কুণ্ডু, ফুলতলা উপজেলার আলতা গ্রামের নবু খাঁর ছেলে আনোয়ার ও বাগেরহাটের হাসমত আলীর ছেলে রিয়াজুল কাজীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

ঘটনার শিকার ওই নারী যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পাঁচ বছর আগে ভিকটিমের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। তার ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত আনোয়ার ও মানিক সঙ্গে তার ৮/৯ বছর ধরে পরিচয়। আর রিয়াজুলের সঙ্গে দুই বছর ধরে পরিচয় ছিল। পূর্ব পরিচয়ের সূত্র ধরে চাকরির প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা ভিকটিমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। তার কাছ থেকে ২০ হাজার টাকাও নিয়েছে।

হাসপাতালে ভর্তি ঘটনার শিকার ওই নারী জানান, তার পূর্ব পরিচিত খুলনা ডুমুরিয়া এলাকার মানিক চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে শুক্রবার বিকালে তাকে বাসে করে যশোর শহরে নিয়ে আসে। যশোর টার্মিনাল এলাকায় পৌঁছালে রিয়াজুল ও আনোয়ার নামে আরও দুজনকে মানিক সঙ্গে নেয়। হাশিমপুর গ্যাসফিল্ডে চাকরি দেয়ার কথা বলে এই তিনজন তাকে ইজিবাইকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতে বাহাদুরপুর এলাকায় নিয়ে যায়।

তিনি জানান, বাহাদুরপুর বাঁশতলা আবাসিক এলাকায় প্রাচীরঘেরা একটি স্থানে নিয়ে ওই তিনজন তাকে ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে তাকে হত্যার চেষ্টা করে। এতে তিনি অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ওই তিনজন পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহম্মেদ সাংবাদিকদের জানান, ধর্ষণের ঘটনায় একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গাইনি চিকিৎসকরা তাকে দেখছেন। প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার