বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব গৃহীত
শারমিন আক্তার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব গৃহীত

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হলেও চীন ও রাশিয়া এর সঙ্গে সম্পৃক্ত হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিরা জানিয়েছে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

জাতিসংঘের শীর্ষ এই মানবাধিকার সংস্থা মিয়ানমারকে অং সান সু চি ও অন্যান্য কর্মকর্তাদের মুক্তি এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদকারী মানুষের প্রতি সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিশেষ এই অধিবেশন চলাকালীন মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয়, যে সমস্ত মানুষকে আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেওয়াসহ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত ভোটের আগে বলেছেন, এই প্রস্তাবটি ‘গ্রহণযোগ্য নয়’।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক অস্ত্র নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ করার পরে এই প্রস্তাব গৃহীত হয়।

জাতিসংঘের ডেপুটি মানবাধিকার প্রধান নাদা আল নাশিফ বলেছেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশব্যাপী আরও বিক্ষোভ প্রত্যাশা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনা অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ফোরামে ফিরে এসেই মানবাধিকার কাউন্সিলের অন্যান্য সদস্য দেশকেও তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টমাস অ্যান্ড্রুজ বলেছেন, ক্রমবর্ধমান রিপোর্ট এবং ফটোগ্রাফিক প্রমাণ পাওয়া গেছে যে মিয়ানমার সেনাবাহিনী প্রায় দুই সপ্তাহ আগে ক্ষমতা দখলের পর থেকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে।

কাউন্সিলকে অস্ত্র নিষিদ্ধকরণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার বাধ্যতামূলক করাসহ আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে ‘চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত’ হচ্ছে বলে অভিযোগ করে জাতিসংঘের তদন্ত আহ্বান করেছেন দেশটির প্রায় ৩০০ জন এমপি । অভিযোগের তীর ছোড়া হয়েছে সামরিক বাহিনীর দিকে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার