সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
‘মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতে যত অর্থ দরকার, চিন্তা নাই’- প্রধানমন্ত্রী
শারমিন আক্তার
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতে যত অর্থ দরকার, চিন্তা নাই’- প্রধানমন্ত্রী

সময় নিউজ বিডিঃ     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন সেটা আমরা করতে পারবো। কোন কিছু করতে গেলে টাকা লাগবে, চিন্তা নাই। অর্থমন্ত্রী আমার পাশে আছে। অর্থমন্ত্রীকে সাথে রেখেই কথাগুলো বলে যাচ্ছি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রান্তে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেওয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ফুড টেস্টিং ল্যাবরেটরি হবে কিন্তু তার সাথে সাথে যেমন বিভাগীয়ভাবে করা প্রয়োজন। কারণ আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি। সেখানে শিল্পায়ন হবে। এই শিল্পায়নে আমরা খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উপর গুরুত্ব দিচ্ছি। কারণ আমাদের যে নদী-নালা খাল বিল রয়েছে, তাছাড়া এখানে মৎস্য পালনের সাথে পশু পালন অন্যান্য তরি-তরকারি-সবজি উৎপাদন করতে পারি। কিন্তু আমরা যদি এটা বিদেশে রফতানি করতে চাই, তাহলে ল্যাবরেটরি টেস্টিং তার সার্টিফিকেট নেয়া এটা একান্তভাবে অপরিহার্য। শুধু খাদ্যের ব্যাপারে না, আমরা যেকোন পণ্য উৎপাদন করি না, সেগুলোরই একটা মানে পরীক্ষাগার থাকা দরকার এবং পরীক্ষা করেই কিন্তু বাইরে যাবে। এটা প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু খাদ্যের জন্য একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

মানুষ নিরাপদ খাবার পাচ্ছে কিনা তার জন্য নজরদারি বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, সেজন্য আমার অনুরোধ থাকবে, আপনারা ফুড টেস্টিং ল্যাবরেটরি কেন্দ্রেীয়ভাবে হলেও সাথে সাথে প্রত্যেক বিভাগীয় শহরে করা দরকার। আর গ্রাম পর্যায় পর্যন্ত ফুড টেস্টিং করতে পারে, তার সুযোগটাও থাকতে হবে। করোনাভাইরাসের কারণে কিন্তু অনলাইনে অনেক কেনাবেচা হচ্ছে।এমনকি ঘরে ঘরে ‘ফুড সাপ্লাই’ দেয়া হচ্ছে। যারা করছেন বা তারা সঠিক খাদ্যটা দিচ্ছে কি না? সে ব্যাপারেও নজরদারি বাড়ানো একান্তভাবে দরকার। এক্ষেত্রে ডাক বিভাগকে উন্নত করতে চাই, যেন তারা ভালোভাবে সেবা দিতে পারে। এটা সক্রিয় করার ব্যবস্থা আমরা নেবো।

বাংলাদেশে অঞ্চলভিত্তিক ফসল উৎপাদনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকার মাটি, পানি পরীক্ষার ব্যবস্থা যদিও আমাদের আছে, তারপরও সেদিকে আরেকটু নজর দেয়া দরকার। কোন জায়গায় কি ধরনের ফসল হতে পারে। সেটা প্রক্রিয়াজাত করে আমরা মার্কেটিং এর ব্যবস্থা করতে পারি।

আমাদের এক ইঞ্চি জমিও অনবাদী থাকবে না। তাই প্রধানমন্ত্রী সবাইকে নিজ নিজ পতিত জমিতে রেখে তা চাষাবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, তাহলে আমাদের কখনো খাদ্যের অভাব হবে না। আর করোনাভাইরাস যখন শুরু হল তখন আমি এটার উপরেই বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমাদের দেশে যেন ভালোভাবে খাদ্য উৎপাদনটা আমরা অব্যাহত রাখতে পারি। কোন মতেই যেন খাদ্যের অভাবটা আমাদের দেশে না দেখা দেয়। এবার একদিকে করোনাভাইরাস পরপর তিন-চার বার বন্যা আসল, তারপরে ঘূর্ণিঝড়; প্রকৃতিও যেন আমাদের সাথে একটা বৈরিতা করল। কিন্তু সেটা মোকাবিলা করেও আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, সেটাই হলো বড় কথা।

এজন্য খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আপনারা যেমন ঢাকা শহরে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাগুলি; সেগুলিকে গ্রেডিং স্টিকার দিয়ে দিচ্ছেন এবং মনিটরিংয়ের ব্যবস্থা নিচ্ছেন। এটা অত্যন্ত ভাল কাজ। কিন্তু এই কাজটা শুধু রাজধানীতে করলে হবে না। এটা সারা বাংলাদেশে একটু করা দরকার। সেদিকেও যথাযথ ব্যবস্থা নিতে পারেন এবং এ ব্যাপারে নজরদারি বাড়ানোর জন্য আপনারা যে পদক্ষেপেই নেবেন, এ বিষয়ে যা সহযোগিতা করা দরকার করবো।

যদি করোনার কারণে আমাদের যথেষ্ট সমস্যা মোকাবিলা করতে হচ্ছে কিন্তু তারপরও আমরা এ ব্যবস্থাটা নেবো বলে জানান প্রধানমন্ত্রী।

ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মনিটরিং ব্যবস্থাকে আরও ভালোভাবে কাজে লাগানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কৃষিকে আমরা গুরুত্ব দিয়েছি। কারণ বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আর এই কৃষির সাথে আমাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলতে চাই না। নিজের পায়ে দাঁড়াতে হবে।নিজের খাবার নিজে উৎপাদন করতে হবে। নিজের পুষ্টি নিজেরা নিশ্চিত করতে হবে। এবং সেটা আমরা নিজেরাই করবো। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করবো।

করোনা টিকা প্রদান শুরু করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশও এখনো করতে পারে নাই। কিন্তু আমরা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছিলাম। আগাম অর্থ দিয়ে আমরা কিভাবে কোথায় এই ভ্যাকসিন পাওয়া যায়, তা ক্রয়ের ব্যবস্থা করেছিলাম। আর সত্যি আমি আনন্দিত, আজকে সেটা আমরা দিতে পারছি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।