মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
দিবা-রাত্রির এ টেস্ট গড়াবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিবা-রাত্রির এ টেস্ট গড়াবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে

সময় নিউজ বিডিঃ  চার ম্যাচ সিরিজে বুধবার তৃতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দিবা-রাত্রির এ টেস্ট গড়াবে ভারতের আহমেদাবাদের মোতেরায় সরদার প্যাটেল স্টেডিয়ামে। এটি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। সংস্কারের পর আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এখন এক লাখ ১০ হাজার। যা আর কোনো স্টেডিয়মের নেই। ৬৩ একর জায়গা জুড়ে অবস্থিত এই স্টেডিয়াম। ২০১৭ সালে মোতেরা স্টেডিয়ামের নিমার্নে কাজ শুরু হয়।

 

 

এটি নির্মাণ কাজে খরচ হয়েছে ৭০০ কোটি রুপির বেশি। আর এই স্টেডিয়াম ভার-ইংল্যান্ড ম্যাচ দিয়েই প্রথম টেস্ট ম্যাচের অভিষেক ঘটতে যাচ্ছে। সেটাও আবার দিবারাত্রির ম্যাচ।সঙ্গত কারণেই অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত দুই দল। ম্যাচ ও স্টেডিয়ামটি নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।

 

 

সম্প্রতি স্টেডিয়ামটির একটি ভিডিও নিজেদের টুইটারে আপলোড করেছে বিসিসিআই। যেখানে এতে যুক্ত অত্যাধুনিক সুযোগ-সুবিধার বিষয়টি দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ভারতের ক্রিকেটপ্রেমীরাও। এই মাঠের আসন সংখ্যা সর্বাধিক ১ লাখ ১০ হাজার হলেও করোনা পরিস্থিতির জন্য মাত্র ৫৫ হাজার টিকিট বাজারে ছাড়ে বিসিসিআই। অনলাইনে টিকিট ছাড়ার একদিনের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

 

 

এত বড় স্টেডিয়ামের অভিষেকে দিবা-রাত্রির টেস্ট নিয়ে অনেক বেশি উত্তেজনা বইছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। নিজের বাহিনী নিয়ে গেল শনিবার ঘুরে ঘুরে স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করে গেছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি ।

 

 

স্টেডিয়ামটি প্রসঙ্গে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা বলের , এত বড় স্টেডিয়ামে খেলার সৌভাগ্য হবে ভাবতেই পারিনি। আমি রোমাঞ্চিত। এ মাঠে নামতে মুখিয়ে আছি। তবে এই খুশি ভুলে যাওয়া চলবে না যে, ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য এক পা দিয়ে রাখতে আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। এছাড়া দিবা-রাত্রির ম্যাচ হওয়ায় আমরা বেশ সতর্ক।

 

 

ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা মন্তব্য করেন, এতো বিশাল এক স্টেডিয়াম। অসাধারণ মাঠ। ড্রেসিংরুমের পাশেই চমৎকার এক জিম। ম্যাচ চলাকালীনও কেউ ইচ্ছে করলে গা ঘামিয়ে নিতে পারবে। এখানে অনুশীলন পর্বটা দারুণ ছিল। আমরা এখানে অনুশীলন উপভোগ করেছি। এখনই কল্পনা করছি, ম্যাচ চলাকালীন কী হতে পারে। আর দিবা-রাত্রির টেস্টের উত্তেজনা আমাদের স্পর্শ করছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার