শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
প্রাইভেট পড়ান মাত্র ২০ টাকায়! ৭৯ বছরের ফখরুল
ইসরাত জাহান কনিকাঃ-
প্রকাশ: ১ মার্চ, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাইভেট পড়ান মাত্র ২০ টাকায়! ৭৯ বছরের ফখরুল

সময় নিউজ বিডিঃ  মাগুরার মহম্মদপুর উপজেলার ফখরুল আলম (৭৯) পেশায় একজন শিক্ষক। নিজের একটি পুরোনো বাইসাইকেল চালিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামের পথ ঘুরে ঘুরে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করেন। সংসারের ঘানি টানা শেষ হয়নি আজও। বয়সের ভারে নুয়ে পড়লেও কারও কাছে মাথা নোয়াননি তিনি। নিজ আদর্শে অটুট থেকে শিক্ষার আলো ছড়াচ্ছেন কোমলমতি শিশুদের মধ্যে। এসব তিনি করছেন নামমাত্র অর্থের বিনিময়ে।

ফখরুল আলম জাগো নিউজকে বলেন, ‘বেঁচে থাকার তাগিতে তিনি গ্রামের বাচ্চাদের দিনপ্রতি ২০ টাকায় প্রাইভেট পড়ান। যারা টাকা দিতে পারেন না সেসব অভিভাবকের বাচ্চাদের বিনামূল্যে পড়ান। আবার কারও কারও কাছ থেকে ২০ টাকার কমও নেন। এভাবে অর্থের জোগাড় করে তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন। পাশাপাশি ছোট তিন ছেলেমেয়ের লেখাপড়ার খরচও জোগাড় করছেন।’

ফখরুল আলমের সংসারে তার স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। তারা যার যার মতো সংসার করছেন। মেজ ছেলে কিছু টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করলেও তা দিয়ে ওষুধ কেনাও হয় না। তাই বাধ্য হয়েই নামমাত্র অর্থের বিনিময়ে কোমলমতি শিশুদের মাঝে আলো ছড়াচ্ছেন এই বৃদ্ধ।

বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পান্নু মিয়া জানান, করোনাকালীন বৃদ্ধ ফখরুল একটি বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসে বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে অর্থ উপার্জন করছেন। তিনি পড়ানও ভালো। বাচ্চারা তাকে খুব পছন্দও করে। এজন্য এলাকার অনেকেই তার কাছে বাচ্চাদের প্রাইভেট পড়ান।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জাগো নিউজকে বলেন, ফখরুল আলম একজন শ্রদ্ধাভাজন ও ন্যায়-নিষ্ঠাবান মানুষ। তিনি সমাজকে আলোকিত করার কাজ হাতে নিয়েছেন। এখন পর্যন্ত তিনি কোনো সাহায্য-সহযোগিতার জন্য আসেননি। তিনি যে কোনো সমস্যা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দেন এ কর্মকর্তা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু