শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
দ্বিতীয় দিনেও রাজশাহীতে চলছে না যান, ভোগান্তিতে মানুষ।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ২ মার্চ, ২০২১, ৪:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনেও  রাজশাহীতে চলছে না যান, ভোগান্তিতে মানুষ।

সময় নিউজ বিডিঃ  রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে জেলা ও আন্তঃজেলাসহ দূরপাল্লার সব ধরনের বাসের চলাচল। মঙ্গলবার (০২ মার্চ) সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে আজও ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।

তবে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও চলছে অটোরিকশা। এতে বাস না পেয়ে পাশের জেলা ও আন্তঃজেলার যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনে অটোরিকশায় যাচ্ছেন তাদের গন্তব্যে।

ফারুক হোসেন নামের নগরীর শিরোইল এলাকার বাসিন্দা এক সরকারি কর্মচারী বলছেন, ‘চাকরি করি গোদাগাড়ী উপজেলায়। রাজশাহী থেকেই প্রতিদিন যেতে হয় বাসে। তবে হুট করেই ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া গুনে অফিস করতে হচ্ছে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না’।’

আশা রানী পাল নামের এক এনজিওকর্মী বলেন, ‘তানোর-মোহনপুরের কয়েকটি এলাকায় প্রতিদিনই যেতে হয় টাকা কালেকশনে। আর যাতায়াতের একমাত্র মাধ্যম বাস। কিন্তু শুনছি বিএনপির সমাবেশ হবে বলে বাস চলবে না আজও। অটোরিকশায় ৩০ টাকার জায়গায় ১০০ টাকা খরচ করে যেতে হচ্ছে’।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (০১ মার্চ) দুপুর থেকেই পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন বাস ও পরিবহন মালিকরা। তাদের দাবি, বগুড়ায় মারধরের শিকার শ্রমিকরা ন্যায়বিচার না পাওয়ায় তারা এই পরিবহন ধর্মঘট দিয়েছেন।

রাজশাহী শ্রমিক ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলছেন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় সমাবেশের সঙ্গে এই পরিবহন ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। বগুড়ায় শ্রমিক লাঞ্চিত হওয়ার ঘটনার জেরেই রাজশাহীর সাথে সব জেলা ও উপজেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট জেলার পরিবহন মালিকরা।

একইভাবে রাজশাহী থেকেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে বুধবার (০৩ মার্চ) থেকে যথারীতি বাস চলাচল করবে বলেও জানিয়েছেন তারা।

এদিকে রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের মধ্যে বিশৃংঙ্খলা ও জনভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলছেন, ‘ইচ্ছাকৃতভাবেই গতকাল (০১ মার্চ) থেকে বাস চলাচল বন্ধ করা হয়েছে। মূলত তারা আমাদের সমাবেশকে পণ্ড করার জন্যই এই পরিকল্পনা করেছে। বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা যাতে সমাবেশে না আসতে পারে সেজন্যই আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে’।

তিনি আরও বলেন, ‘এই অপরাজনীতির শিকার শুধু আমরাই নই, সাধারণ জনগণও’।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু