রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন।। লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা দেয়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা। ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড।।  কলাপাড়ায় অধ্যক্ষ'র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ।।  মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ।। ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন - সেলিমুজ্জামান সেলিম, এমপি
মানব সভ্যতা বাঁচাতে প্রাণীজগতের ৬০ লক্ষ ৭০ হাজার শুক্রাণু চাঁদে পাঠাতে চান বিজ্ঞানীরা
ইসরাত জাহান কনিকাঃ- অনলাইন ডেস্ক।
প্রকাশ: ১৪ মার্চ, ২০২১, ২:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানব সভ্যতা বাঁচাতে প্রাণীজগতের ৬০ লক্ষ ৭০ হাজার শুক্রাণু চাঁদে পাঠাতে চান বিজ্ঞানীরা

সময় নিউজ বিডিঃ   অভিনব পদক্ষেপ। প্রাণী জগত রক্ষা করতে ৬০ লক্ষ ৭০ হাজার শুক্রাণু চাঁদে পাঠাতে চাইছেন বিজ্ঞানীরা। সম্প্রতি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যারোস্পেস সন্মেলনে এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

তাঁরা তুলে এনেছেন বাইবেলের কথিত নোয়া-র নৌকার সেই গল্প। সেখানে যেমন এক নৌকায় নোয়া তাঁর পরিবার এবং প্রাণীকূলকে নিয়ে বন্যার হাত থেকে রক্ষা পেয়েছিলেন, তেমনই বিশেষ সংরক্ষণশালা তৈরি করতে চাইছেন তাঁরা। যেটি থাকবে চাঁদে। পৃথিবী গণবিলুপ্তির মুখে পড়লেও সেই সংরক্ষণশালায় থেকে যাবে প্রাণের অস্তিত্ব, যা পরবর্তী কালে প্রাণীজগত তৈরি করতে পারবে বলেই দাবি তাঁদের। গবেষক জেক্যান থাঙ্গারের নেতৃত্বে তৈরি গবেষকদলের প্রস্তাব, এমন একাধিক যান ও সংরক্ষণশালা তৈরি করতে হবে যাতে সেটি চাঁদে থেকে প্রাণের উৎসগুলিকে রক্ষা করতে পারে।

তাঁরা প্রথমেই বলেছেন, পৃথিবী যে কোনও সময় বিপদের মুখে পড়তে পারে। মানুষের তৈরি দূষণে সেই বিপদ তৈরি হওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমনই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে গ্রহাণু আছড়ে পড়া, বা অন্য একাধিক কারণে পৃথিবীতে প্রাণ বিলুপ্ত হতে পারে। সেগুলি যে কোনওদিন প্রাণের অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। ঠেলে দিতে পারে গণবিলুপ্তির দিকে। সেই বিপদ থেকে রক্ষা পেতেই নতুন রাস্তা খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা।

তাঁরা বলেছেন, চাঁদের প্রাণের উৎস সংরক্ষণের জন্য ‘সংরক্ষণশালা’ হিসাবে মাটির তলায় স্থাপত্য গড়ে তুলতে হবে। সম্প্রতি আবিষ্কৃত চাঁদের গহ্বরে এই সংরক্ষণশালাগুলি তৈরি করা যেতে পারে বলে পরামর্শ তাঁদের। এগুলি চন্দ্রপৃষ্ঠের পরিবর্তনশীল আবহাওয়া থেকে প্রাণের উৎসকে বাঁচাতে পারবে। সংরক্ষণ যানে পর্যায়ক্রমে সংরক্ষিত থাকবে বিভিন্ন স্তরের প্রাণের উৎস, যেমন শুক্রাণু, ডিম্বানু ইত্যাদি। থাকবে ছত্রাক ও একেবারে প্রথম ধাপের প্রাণীর জীবনও। গবেষকরা বলছেন, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যা বিলুপ্তির মুখে পড়েছে বা অদূর ভবিষ্যতে পড়তে পারে। তাদের বিলুপ্তি থেকে রক্ষা করতে এই পরিকল্পনা কাজে দিতে পারে।

তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিপুল খরচের সম্ভাবনা রয়েছে। ৫০টি প্রাণীর শুক্রাণু পৌঁছতে আনুমানিক ২৫০ রকেট লাগবে বলে তাঁরা জানিয়েছেন। সময়ও লাগবে অনেকটা। সেক্ষেত্রে সংখ্যাটি ৬০ লক্ষে পৌঁছতে বিপুল পরিমাণ খরচ হতে পারে বলে মত বিজ্ঞানীদের।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন।।   লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ   কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা দেয়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা।   ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ   কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড।।    কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ।।      মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ।।   ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত   গোপালগঞ্জের কাশিয়ানীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন – সেলিমুজ্জামান সেলিম, এমপি   কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন।    কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের   পানি সম্পদ মন্ত্রীর এপিএস লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক ইউএনও রানা    কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।।    কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড।।   গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার কাশিয়ানী থানার ইনচার্জ  মাহফুজুর রহমান    কলাপাড়ায় দূধর্ষ চুরি।।    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার   মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন