শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যয়নপত্র দেওয়ার নামে অর্থ আদায়
ইসরাত জাহান কনিকাঃ-
প্রকাশ: ২১ মার্চ, ২০২১, ৬:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যয়নপত্র দেওয়ার নামে  অর্থ আদায়

সময় নিউজ বিডিঃ   বগুড়ার শেরপুরে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

প্রত্যয়নপত্র দেওয়ার নামে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে এই টাকা নেওয়া হয়। ওই প্রধান শিক্ষকের নাম বেল্লাল হোসেন। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

অভিযোগে জানা যায়, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। সর্বশেষ সময় বাড়িয়ে চলতি মাসের ১৫ মার্চের মধ্যে আবেদন করার জন্য বলা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব-দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির জন্য আবেদন করতে বলা হয়। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে বলেও উল্লেখ করা হয়।

কিন্তু এসব শর্তের বাইরে থাকা শিক্ষার্থীরাও এই অনুদানের টাকা পেতে বিদ্যালয়গুলোতে হুমড়ি খেয়ে পড়েন। এমনকি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে করোনাকালীন প্রণোদনার টাকা দেওয়ার গুজব রটিয়ে পড়লে অনলাইনে আবেদনের হিড়িক পড়ে যায়। তবে আবেদনের সঙ্গে নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র জুড়ে দিতে বলা হয়। আর এই সুযোগ নিয়ে উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন তার প্রত্যয়নপত্র দিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিকট থেকে ১০০ থেকে ১২০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের কয়েকজন ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা জানান, অনুদান পেতে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র লাগবে। এটি ছাড়া আবেদন করা যাবে না। তাই প্রত্যেকেই প্রত্যয়নপত্র নিয়েছেন। এ জন্য তাদের কারো নিকট থেকে ১০০ আবার কারো নিকট থেকে ১২০ টাকা করে নেওয়া হয়েছে। এই টাকা না দিলে অনুদানের টাকা পাওয়া যাবে না বলে তাদের বলেন প্রধান শিক্ষক।

তবে এই টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন। তিনি বলেন, আমি কোনো টাকা নেইনি। অফিসের দপ্তরি রাজু আহম্মেদ খরচের জন্য কিছু টাকা নিয়েছে বলে শুনেছি। এছাড়া টাকা দেওয়ার ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ করেনি। তাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না-এই বলে ফোনের সংযোগ কেটে দেন।

এদিকে দপ্তরি রাজু আহমেদের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বলেন, অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিকট থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। আর প্রত্যয়নপত্র দিয়েছেন প্রধান শিক্ষক। তিনি কিভাবে দিয়েছেন সেটি আমার জানা নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি মোখিকভাবে শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ প্রত্যয়নপত্র দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু