রবিবার ● ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ● ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
উত্তরাতে ‘মুজিব মঞ্চ’ নির্মাণ করা হবে: মেয়র আতিক
শারমিন আক্তার
প্রকাশ: ২২ মার্চ, ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উত্তরাতে ‘মুজিব মঞ্চ’ নির্মাণ করা হবে: মেয়র আতিক

সময় নিউজ বিডিঃ রাজনীতির মহাকবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সাত দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর উত্তরাবাসিকে পরিবার-পরিজন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের নিয়ে প্রদর্শনী দেখার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই লাল সবুজের পতাকার পেছনে যে মানুষটি আছেন, যে মহাকবি আছেন, সেই মহাকবি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তরাতে বঙ্গবন্ধুর নামে একটি মুজিব মঞ্চ নির্মাণ করা হবে।

সোমবার (২২ মার্চ) সকালে উত্তরা সেক্টর-৩ এর ফ্রেন্ডস ক্লাব মাঠে ডিএনসিসির উদ্যোগে ‘রাজনীতির মহাকবি’ শিরোনামে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, আদর্শ, দর্শন, রাষ্ট্রচিন্তা ও ছয় দফার ওপর এক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

মেয়র আতিক বলেন, উত্তরাতে আমরা ৭ দিনের জন্য একটি কিউব উদ্বোধন করে যাচ্ছি। উত্তরে তেমন কোন কিছুই নেই, এটা একটি বিরান ভূমি। তাই উত্তরা ৭ নং সেক্টরে আমরা একটি ‘মুজিব মঞ্চ’ করতে যাচ্ছি। এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। উত্তরাতে কোন উন্মুক্ত মঞ্চ নেই। আমরা মুজিব মঞ্চ করছি, যার কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই লাল সবুজের পতাকার পেছনে যে মানুষটি আছেন, যে মহাকবি আছেন, সেই মহাকবি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। উত্তরাবাসীকে কথা দিতে চাই কিছুক্ষণ পর যে প্রদর্শনীটি উদ্বোধন করব সেখানে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত কি করেছেন তার পুরো ইতিহাস আছে। রাতের বেলাতেও লাইটের ব্যবস্থা থাকবে অনুরোধ করবো সবাইকে নিয়ে এসে, পরিবার নিয়ে এসে আগামীর বাচ্চাদের নিয়ে এসে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এসে মহাকবির এই প্রদর্শনীটি দেখবেন।

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাশেই যে লেকটি রয়েছে সেখানে ১২টি প্লট বরাদ্দ দিয়ে তার মধ্যে দশটি প্লটে রাতারাতি ভবন করা হয়েছে। বাকি দুটি প্লট আমরা দেই নাই। ওটিও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের জন্য রাখা হবে।

তিনি বলেন, কিছুদিন আগে আপনারা খিদির খালের অবস্থা দেখেছেন। ডানদিকে খিদির খাল বাম দিকে খিদির খাল, মাঝখানে খাল নেই। খালটি নিজেদের জন্য দখল করে বহুতলা ভবন করার হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় সেটি উদ্ধার করেছি।

মেয়র বলেন, আর একটি খালও কেউ দখল করে নিতে পারবে না। একটি মাঠও কেউ দখল করে নিতে পারবে না। অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম জন্য সেই মাঠগুলো ফিরিয়ে দিতে চাই।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।