শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী আজ
নিজেস্ব প্রতিবেদন
প্রকাশ: ৩০ মার্চ, ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী আজ

সময় নিউজ বিডিঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করবে ৯ হাজার ৪০৮ জন মানুষ।

আয়োজকদের দাবি, এটি বিশ্বের সর্ব বৃহৎ মানব লোগো। মানব লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে প্রস্তুতি চলছে বঙ্গবন্ধু উদ্যানে।

প্রায় ২ লাখ স্কয়ার ফিট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করবে ৯ হাজার ৪০৮জন মানুষ। তাদের সহায়তার জন্য মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয়েছে আরও ২ হাজার ৫৯২ জন ব্যক্তিকে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হবে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে এই লোগো।

১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে ১ হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে।

এই প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় শুরু হবে প্রদর্শনীর মহড়া।

তবে বিকেল ৪টায় মূল মানব লোগো প্রদর্শনের কথা রয়েছে বলে জানিয়েছেন বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

লোগোর প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, গত ১ মাস ধরে প্রায় ১ হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুতিতে দিনরাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে ইতিমধ্যে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ সৃষ্টি হয়েছে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশা করছেন তারা।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নাঈমুল হোসেন লিটু বলেন, সিটি মেয়রের পরিকল্পনায় মানব লোগোর আয়োজনটি নিঃসন্দেহে বরিশালবাসীর জন্য গর্বের। আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করবে। ড্রোনের ক্যামেরায় তোলা মানব লোগোর ফুটেজ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলইডি স্ক্রিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার করবে সিটি কর্পোরেশন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান