মঙ্গলবার ● ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বিয়ের পিঁড়িতে বসা হলো না এ এসআই সালাহ উদ্দিনের
এস এম আওলাদ হোসেনঃ- লক্ষ্মীপুর
প্রকাশ: ১২ জুন, ২০২১, ১০:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসা হলো না এ এসআই সালাহ উদ্দিনের

সময় নিউজ বিডিঃ- বাবা তুই কই। কোনাই হারাই গেলি। তুই তো বাড়ি আসবি বলেছিলি, লাশ হয়ে ফিরলি কেন ? আমি তো তোর লাশ হয়ে দেখতে চাইনি।’ শুক্রবার (১১ জুন) রাতে মোবাইলফোনে এভাবে কেঁদে কেঁদে উত্তর দিলেন চট্টগ্রামে নিহত এএসআই কাজী মো. সালাহ উদ্দিনের বাবা কাজী নাদেরুজ্জামান পাটওয়ারী। ছেলের শোকে তার কান্না কেউই থামাতে পারছিলেন না। কান্না থামানোর ভাষা খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা।

জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা কাজী নাদেরুজ্জামান পাটওয়ারী সাংবাদিকদের বলেন, বুধবার (৯ জুন) আমার সঙ্গে সালাহ উদ্দিনের কথা হয়। আগামী সপ্তাহে বাড়িতে আসবে বলেছিল। কিন্তু আমার সালাহ উদ্দিন লাশ হয়ে বাড়িতে ফিরেছে। আমার সালাহ উদ্দি নকে জীবন্ত বাড়ি ফিরতে দিল না তারা।
নিহত এসআই সালাউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে (১১জুন) পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহতের পারিবারিকভাবে জানা যায়, মাদক পরিবহনের খবরে একটি মাইক্রোবাসকে চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় থামার জন্য সালাহ উদ্দিন সঙ্কেত দেয়। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে উল্টো তাকে পিষে দিয়ে চলে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালাহ উদ্দিন একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। তার বাবা কাজী নাদেরুজ্জামান অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল।
সালাহ উদ্দিনের মামাতো বোন শাহনাজ আক্তার বিন্দু জানান, আমার ভাইয়া গত ১৫ বছর পুলিশে চাকরি করছেন। তার বিয়ে ঠিক করা হয়েছিল। তিনি বাড়িতে আসলে বিয়ের তারিখ ঠিক করার কথা। মামার সঙ্গে তার শেষ বুধবার কথা হয়। ভাইয়া আগামী সপ্তাহে বাড়ি আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাকে লাশ হয়ে ফিরতে হলো। মামার কান্না থামানো যাচ্ছে না। ভাইয়াকে যারা হত্যা করেছে, আমরা তাদের উপযুক্ত বিচারের দাবি জানাই।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু