বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
মো: ফয়জুল আলম
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তুষারঝড়ের পাশাপাশি দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ভারী বর্ষণ। সপ্তাহজুড়ে তুষারঝড়, ভারী বর্ষণ ও ঠাণ্ডায় দেশটিতে ৯০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বিদ্যুৎহীন রয়েছে হাজারো বাসিন্দা। খবর বিবিসি ও আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর-এনডব্লিউএস তুষারঝড় ও ঠাণ্ডাজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে সারা দেশে মোট ৮৯ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

এনডব্লিউএস জানিয়েছে, এসব মৃত্যুর মধ্যে টেনেসিতে ২৫ জন এবং ওরেগনে ১৬ জন রয়েছে। এ দুটি অঙ্গরাজ্যে গুরুতর তুষার ঝড়ের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ওরেগনের পোর্টল্যান্ডে ঝড়ের কারণে একটি বিদ্যুতের লাইন ভেঙে একটি চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে গাড়িতে থাকা তিনজন বিদ্যুতায়িত হয়ে মারা যান।

এছাড়া কেনটাকিতে গাড়ি দুর্ঘটনায় পাঁচজন ও ইলিনয়ে চারজন নিহত হয়েছে। এছাড়া সিয়াটলে গৃহহীন পাঁচজন তীব্র ঠান্ডায় মারা গেছে।

এর বাইরে নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, উইসকনসিন, নিউ জার্সিসহ আরও কিছু অঙ্গরাজ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, তুষারঝড়ের কারণে বিদ্যুতের লাইন ছিড়ে বা ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন কাটাচ্ছে।

তথ্যমতে, রবিবার বিকেল পর্যন্ত অরেগনের প্রায় ১০ হাজার বাসিন্দা, উত্তর ক্যারোলিনায় ৮ হাজার, ক্যালিফোর্নিয়ায় ৭ হাজার, কেনটাকিতে সাড়ে চার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় কাটাচ্ছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, তুষারঝড় চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুধু তাই নয়, ভারী বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় বন্যাও হতে পারে।

পরিস্থিতি বিবেচনায় কিছু রাজ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার