মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইসরায়েলি সেনা সদস্যরা ,গাজার ব্যাংক থেকে সাড়ে পাঁচ কোটি ডলার নিয়ে গেছে
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনা সদস্যরা ,গাজার ব্যাংক থেকে সাড়ে পাঁচ কোটি ডলার নিয়ে গেছে

নিউজ ডেস্ক:ইসরায়েলি সৈন্যরা গাজা শহরের ব্যাংক অব প্যালেস্টাইন সদর দপ্তর থেকে পাঁচ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার (২০ কোটি শেকেল) লুট করে নিয়ে গেছে। ইসরায়েলের একটি সংবাদপত্রে রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। খবর ইয়ানি শাফাক।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্র ‘মারিভ’ জানায়, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আল-রিমাল এলাকায় হামলা চালায়। সে সময়ই ইসরায়েলি সেনাদের একটি দল ওই ব্যাংক থেকে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য বরাদ্দ প্রায় সাড়ে পাঁচ কোটি ডলারের ওই তহবিল লুট করে নিয়ে যায়।

মারিভের ওই প্রতিবেদনে ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র মারিভকে জানান, ওই অর্থ মূলত হামাসের জন্য বরাদ্দ ছিল। ওই অর্থ যেন হামাসের কাছে পৌঁছুতে না পারে, সে জন্যই ব্যাংক থেকে ওই টাকা বের করে আনা হয়েছে। এ ব্যাপারে রাজনৈতিক উচ্চ স্তরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত মাসে আন্তর্জাতিক বিচার আদালতের রায় সত্ত্বেও, ইসরায়েল গাজা উপত্যকাসহ তার আশপাশের এলাকাগুলোতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ সময় আরও ৬৭ হাজার ৭৮৪ জন আহত হয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তারা এখন খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে। এছাড়া গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার