বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজায় থাকা জিম্মিরাই যুদ্ধের ন্যায্যতা দেওয়ার জন্য যথেষ্ট : নেতানিয়াহু
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় থাকা জিম্মিরাই যুদ্ধের ন্যায্যতা দেওয়ার জন্য যথেষ্ট : নেতানিয়াহু

নিউজ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের হাতে এখন পর্যন্ত যতজন ইসরায়েলি বন্দী জীবিত অবস্থায় রয়ে গেছে, তারাই চলমান এই যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য যথেষ্ট। সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

রোববার (১১ ফেব্রুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক কতজন জিম্মি এখন হামাসের হাতে বন্দী আছে। এর জবাবে নেতানিয়াহু সংখ্যা উল্লেখ না করে বলেন, আমাদের চলমান কার্যক্রমকে ন্যায্যতা প্রমাণে সেটি যথেষ্ট। তিনি বলেন, যারা এখনও হামাসের হাতে বন্দী আছে তারা তো বটেই, যারা নিহত হয়েছে তাদের মরদেহ ফিরিয়ে আনতেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি বেসামরিক লোক নিহত হওয়ার ব্যাপারে নেতানিয়াহু বলেন, গাজায় প্রতিটি হামাস যোদ্ধার সঙ্গে একজন করে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চার মাসের বেশি সময় ধরে চলা এ লড়াইয়ে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজা কর্তৃপক্ষ দাবি করছে, এসব নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তবে ইসরায়েল অনেক আগে থেকে দাবি করছে, যারা নিহত হয়েছে তাদের অর্ধেকের বেশি হামাস যোদ্ধা। আর গড়ে একজন হামাস সদস্যের সঙ্গে একজন করে বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সে সময় তাদের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এ সময় হামাস অন্তত ২৫০ জন ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে যায়। নভেম্বরের শেষের দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্তি দেয়। বিভিন্ন সময় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়। এরপরও হামাসের কাছে শতাধিক জিম্মি রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) একটি নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেন, এখনও হামাসের কাছে ১৩৬ জন জিম্মি অবশিষ্ট রয়ে গেছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার